পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০২৪, ০৩:৫১ পিএম
অনলাইন সংস্করণ

খুলনায় ৫ কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের দাবি পরাজিত চেয়ারম্যান প্রার্থীর

পরাজিত চেয়ারম্যান প্রার্থীর পুনরায় ভোটগ্রহণের দাবি। ছবি : কালবেলা
পরাজিত চেয়ারম্যান প্রার্থীর পুনরায় ভোটগ্রহণের দাবি। ছবি : কালবেলা

খুলনার পাইকগাছায় উপজেলা পরিষদ নির্বাচনে ৫টি কেন্দ্রে অস্বাভাবিক ভোট বৃদ্ধির প্রতিবাদ ও ওই কেন্দ্রগুলোতে পুনরায় ভোটগ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে পরাজিত চেয়ারম্যান প্রার্থী শেখ কামরুল হাসান টিপু।

সোমবার (১০ জুন) দুপুরে তার নিজস্ব কার্যালয়ে শেখ কামরুল হাসান টিপু লিখিত বক্তব্য দেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, তিনি ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৯৭টি কেন্দ্রের মধ্যে প্রতিপক্ষ প্রার্থী আনন্দ মোহন বিশ্বাসের বাড়ির এলাকায় ৫টি কেন্দ্রে অস্বাভাবিক ভোট পড়েছে। ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়ের মধ্যে ৮টিতে জিতেছেন। বাকি ৩টিতে অস্বাভাবিক ভোট কারচুপি করে জয় ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে। যাতে সহযোগিতা করেছে নির্বাচনের কেন্দ্রে দায়িত্বে থাকা কর্তব্যরতরা।

যেসব কেন্দ্রের অভিযোগ আনা হয়েছে সেগুলো হলো, কপিলমুনি ইউনিয়নের কাসিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাসিম নগরকে আর আর মাধ্যমিক বিদ্যালয়, রেজাকপুর কাশিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রেজাকপুর হাওলী প্রতাপকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় (পুরাতন ভবন), হাওলী প্রতাপকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় (নতুন ভবন), কপিলমুনি সহচরী বিদ্যামন্দির (কলেজ ভবন)।

মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শেখ কামরুল হাসান টিপুর এজেন্টদের কাছে রেজাল্ট শিট দেওয়া হয়নি এবং ভোটে ব্যাপক কারচুপির অভিযোগ আনা হয়। এ ব্যাপারে সহকারী রিটার্নিং অফিসার ও ইউএনওর কাছে লিখিত অভিযোগ দিতে গেলে সেটাও তিনি নেননি বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।

এ ব্যাপারে ইউএনও মাহেরা নাজনীন বলেন, আমার দপ্তর থেকে অভিযোগের রিসিভ কপি দেওয়া হয়েছে। অভিযোগটা সঠিক নয়। ভোট কারচুপির বিষয়টি আমার জানা নেই। রিটার্নিং অফিসার স্যার বা সংশ্লিষ্ট কেন্দ্রে যারা দায়িত্বে ছিলেন তারাই ভালো বলতে পারবেন। তবে ভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, পাইকগাছা নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, খুলনা ডে-নাইট কলেজের অধ্যক্ষ সাখেরা বানু, পাইকগাছা সরকারি বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষকা (অব.) সুরাইয়া আক্তার বানু ডলি ও যুব নেতা অহিদুজ্জামান মোড়ল ও আব্দুল খালেক প্রমুখ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার হলেন ইয়াবাকান্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

যুক্তরাষ্ট্রের মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

১০

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

১১

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

১২

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

১৩

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

১৪

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

১৫

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১৬

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১৭

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

১৮

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

১৯

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

২০
X