বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৩ জুন ২০২৪, ০১:৫৬ এএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় সেনাপ্রধানকে বিদায়ী সংবর্ধনা

আর্মার্ড কোর সেন্টার অ্যান্ড স্কুলের প্যারেড গ্রাউন্ডে সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। ছবি : কালবেলা
আর্মার্ড কোর সেন্টার অ্যান্ড স্কুলের প্যারেড গ্রাউন্ডে সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। ছবি : কালবেলা

সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদকে বিদায়ী সংবর্ধনা জানিয়েছে সেনাবাহিনীর আর্মার্ড কোর, ইঞ্জিনিয়ার্স কোর ও ইনফ্যান্ট্রি রেজিমেন্ট।

বুধবার (১২ জুন) বগুড়া সেনানিবাসের আর্মার্ড কোর সেন্টার অ্যান্ড স্কুলের প্যারেড গ্রাউন্ডে তিনটি কোরের সমন্বয়ে গঠিত একটি চৌকস দলের বিদায়ী কুচকাওয়াজ প্রদর্শন করেন সেনাপ্রধান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আনুষ্ঠানিকতা শেষে জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ অনুষ্ঠানে উপস্থিত সকলের উদ্দেশ্যে কর্নেল কমান্ড্যান্ট হিসেবে বিদায়ী বক্তব্য রাখেন।

সেনাপ্রধান তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ সেনাবাহিনী আজ একটি আধুনিক এবং চৌকস বাহিনী হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

এসময় জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ কর্নেল কমান্ড্যান্ট হিসেবে গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরে বলেন, ‘ফোর্সেস গোল-২০৩০’ এর আলোকে একটি আধুনিক এবং যুগোপযোগী সেনাবাহিনী গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীতে সংযোজিত হয়েছে অত্যাধুনিক অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জামাদি।

বাহিনীর আধুনিকায়ন ও সম্প্রসারণের সঙ্গে সামঞ্জস্য রেখে যুগোপযোগী প্রশিক্ষণের জন্য প্রশিক্ষণ সহায়ক অবকাঠামো নির্মাণ ও সংস্কারসহ প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণ নিশ্চিত করার কথা উল্লেখ করেন।

পাশাপাশি তিনি কর্নেল কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালনকালে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ব্যক্ত করেন।

বিদায়ী সেনাপ্রধান আশা করেন আর্মার্ড কোর, ইঞ্জিনিয়ার্স কোর ও ইনফ্যান্ট্রি রেজিমেন্ট তাদের স্ব স্ব ক্ষেত্রে উন্নতি ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এর আগে সেনাপ্রধান বগুড়া সেনানিবাসে পৌঁছালে তাকে স্বাগত জানান ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার বগুড়া।

অনুষ্ঠানে সেনাসদর, আর্মার্ড কোর, ইঞ্জিনিয়ার্স কোর, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের জ্যেষ্ঠ কর্মকর্তাসহ ১১ পদাতিক ডিভিশনের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, জেসিও ও অন্যান্য পদবির সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে তিনি ঘাটাইল সেনানিবাসে পৌঁছালে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার ঘাটাইল এরিয়া তাকে স্বাগত জানান। পরে সেনাপ্রধান ঘাটাইল এরিয়ার সকল পদবির সেনাসদস্যদের উদ্দেশ্যে বিদায়ী দরবার গ্রহণ করেন এবং সকলের সঙ্গে মতবিনিময় করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্র / প্রথমবার বিদ্যুৎ উৎপাদনে কয়লাকে টপকাল সৌরশক্তি

অন্তরের লাশ জোর করে হস্তান্তরের অভিযোগ, পুলিশ বলছে ‘না’

সৌদিতে কয়েক টন মাদকদ্রব্য জব্দ

সোমবার ঢাকায় ‘শানে সাহাবা কনফারেন্স’

কেইনকে ‘কালো জাদু’ থেকে মুক্ত করলেন সেই তান্ত্রিক

ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান

উত্তরায় ব্যবসায়ীদের নিয়ে ঢাকা কমিউনিটি বিজনেস ক্লাবের ‘ফাউন্ডারস কানেক্ট’

গবেষণা দক্ষতা উন্নয়নে নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘গবেষণা সপ্তাহ’

চাইল্ড হার্ট ট্রাস্ট বাংলাদেশের যুগপূর্তি : জন্মগত শিশু হৃদরোগী চিকিৎসায় হাসপাতাল গড়ার উদ্যোগ

১০

ঢাকার মার্কিন দূতাবাসের নতুন সতর্কবার্তা

১১

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

১২

প্রধানমন্ত্রীর বার্ষিক প্রতিবেদন ঘিরে জর্জিয়ার পার্লামেন্টে হাতাহাতি

১৩

চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭

১৪

দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

১৫

লক্ষ্মীপুরে ৪ খুন: অভিযুক্ত অন্তরের লাশ নিতে চায়নি স্বজনরা

১৬

কিছু সমীকরণ মিললেই শেষ ৩২-এ খেলতে পারে ইরান

১৭

অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অনুষ্ঠানে সেতুমন্ত্রী / ডিজিটাল প্ল্যাটফর্মই এখন তথ্য গ্রহণের প্রধান মাধ্যম

১৮

পাঁচ লাখ সদস্যকে ড্রোনের প্রশিক্ষণ দেবে দক্ষিণ কোরিয়া

১৯

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক

২০
X