চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

ময়নাতদন্ত ছাড়াই সাবেক সেনাপ্রধানের মরদেহ হস্তান্তর

সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশিদ।
বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশিদ। ছবি : সংগৃহীত

সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার (০৪ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে সেনানিবাসের শহীদ ক্যাপ্টেন জসিম হলে সেনা কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহণে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

এর আগে সোমবার দুপুর সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউস থেকে সাবেক সেনাপ্রধানের মরদেহ চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সে সময় ময়নাতদন্তের বিষয়ে পরিবারের সম্মতিতে সিদ্ধান্ত গ্রহণ করার কথা বলেছিলেন উপপুলিশ কমিশনার আলমগীর হোসেন।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, সেনানিবাসে তার জানাজা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হাটহাজারী উপজেলায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। শেষ ইচ্ছানুযায়ী গার্ড অব অনার দেওয়া হয়নি।

প্রসঙ্গত, এম এম হারুন-অর-রশিদের বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি বীরপ্রতীক খেতাবে ভূষিত একজন বীর মুক্তিযোদ্ধা। ২০০০ সালের ২৪ ডিসেম্বর থেকে ২০০২ সালের ১৬ জুন পর্যন্ত তিনি দেশের দশম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় পড়া শুরু

‘সোহেলকে বাঘের খাঁচায় ছেড়ে দিন’

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১০

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১১

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১২

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৩

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৪

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৫

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৬

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৭

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৮

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৯

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

২০
X