রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুন ২০২৪, ০৮:০০ পিএম
অনলাইন সংস্করণ

কোরবানির জন্য কেনা মহিষের আক্রমণে নিহত ১

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কোরবানির জন্য কেনা মহিষের আক্রমণে মুহাম্মদ মহসিন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।

বৃহস্পতিবার (১৩ জুন) সকালে উপজেলার রাজানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ঠাক্কুরঘোনা বালুখালী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মুহাম্মদ মহসিন ঠাক্কুরঘোনা বালুখালী এলাকার মুন্সি মিয়ার ছেলে। আহতরা হলেন একই গ্রামের হেলাল উদ্দিন, কামরুল ইসলাম, মোজাহের ও এজাহার মিয়া।

স্থানীয়রা জানান, মহিষটি দক্ষিণ রাজানগর ইউপি চেয়ারম্যান আহামদ ছৈয়দ তালুকদার পবিত্র কুরবানির জন্য কিনেন। বুধবার বিকেলের দিকে এটি পালিয়ে যায়। এরপর সারারাত ধরে এটিকে পাওয়া যাচ্ছিল না। আজ সকালের দিকে মহিষটি স্থানীয়দের আক্রমণ করে।

স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ সেকান্দর বলেন, মহসিন পেশায় একজন সবজি বিক্রেতা। সকাল ৮টার দিকে রানীরহাট বাজারে আসার পথে মহিষের হামলার কবলে পড়েন তিনি। পেছন থেকে এসে মহিষটি আক্রমণ করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে মহিষটি আরও চারজনকে আক্রমণ করলে তারাও গুরুতর আহত হয়।

তিনি বলেন, আহত হেলাল উদ্দিনের অবস্থা গুরুতর। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অন্যদের রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী শামসুল আলম তালুকদার বলেন, একজন নিহত ও চারজন আহতের পর বিশেষ কৌশলে মহিষটিকে ধরে ফেলা হয় এবং ঘটনাস্থলে জবাই করে দেওয়া হয়েছে।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১০

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১১

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১২

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৩

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৪

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৫

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৬

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

১৭

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

১৮

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

১৯

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

২০
X