ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুন ২০২৪, ০৬:২২ পিএম
অনলাইন সংস্করণ

বাড়িতে ডেকে নিয়ে ছুরিকাঘাতে যুবককে হত্যা

নিহত মো. হৃদয়। ছবি : কালবেলা
নিহত মো. হৃদয়। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাদকসংক্রান্ত বিরোধের জেরে বাড়িতে ডেকে নিয়ে মো. হৃদয় নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে উপজেলার যাত্রাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো. হৃদয় যাত্রাপুর গ্রামের মো. জসিম উদ্দিনের ছেলে। ঘাতক রুবেলও একই গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, হৃদয় ও রুবেলের বিরুদ্ধে মোটরসাইকেল চুরিসহ একাধিক মামলা রয়েছে। সকালে হৃদয়কে ডেকে নিজ বাড়িতে নিয়ে যায় একই গ্রামের রুবেল। এ সময় বাড়ির উঠানে দুজনের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে হৃদয়কে ছুরিকাঘাত করে রুবেল। পরে স্থানীয়রা হৃদয়কে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পররে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার পথে মারা যায় সে।

নিহতের বাবা মো. জসিম উদ্দিন বলেন, সকালে আমার ছেলে হৃদয়কে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় রুবেল। কিছুক্ষণ পরে আমার মেয়ের জামাইয়ের ফোনে জানতে পারি আমার ছেলে রক্তাক্ত অবস্থায় উপজেলা হাসপাতালে। পরে ঢাকা নিয়ে যাওয়ার পথে হৃদয় মারা যায়।

তিনি বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

আটক রুবেলের মা লালু বেগম বলেন, বাড়ির উঠানেই হৃদয়ের সঙ্গে রুবেলের হাতাহাতি হয়। একপর্যায়ে রুবেল হৃদয়কে ছুরিকাঘাত করে। আমার এ ছেলে মাদকাসক্ত, তার অত্যাচারে আমার পরিবারটি ধ্বংস হয়ে গেছে। সে যেন জেল থেকে বেরিয়ে আসতে না পারে, আমি তার কঠিন শাস্তি দাবি করছি।

আশুগঞ্জ থানার ওসি নাহিদ আহম্মেদ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের টাকা নিয়ে দুজনের মধ্যে বিরোধ ছিল। হত্যার সঙ্গে জড়িত রুবেলকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দিতে আরও সময় চাইলেন ট্রাম্প

নতুন পে-স্কেলে বেতন কাঠামো ও সফটওয়্যার নিয়ে জটিলতা

বাঁচতে চান শাবিপ্রবি শিক্ষার্থী আশরাফুল

গোলাপগঞ্জে দেশের প্রথম ‘প্রবাসী হেল্প ডেস্ক কর্নার’

‘ম্যানার শিখিয়ে’ বহিষ্কার জাবির ১২ শিক্ষার্থী

দিনে মাত্র ৩০ মিনিট হাঁটলেই দেওয়া হবে পুরস্কার

এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি

প্যারাগুয়ে গোলরক্ষক হাত বাড়ালেও হ্যান্ডশেক করেননি এমবাপ্পে, তুমুল বিতর্ক

রোনালদোর চেয়েও এগিয়ে কেপ ভার্দের গোলরক্ষক

ভয়াবহ খরায় পুড়ছে ইউরোপ, ধানক্ষেত শুকিয়ে যাচ্ছে

১০

গোল্ডেন বুটের দৌড়ে মেসিকে ছুঁলেন এমবাপ্পে

১১

ইসরায়েলের কারণে মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের শঙ্কা: এরদোয়ান

১২

মালয়েশিয়াগামী ফ্লাইটের ৭১ যাত্রী হঠাৎ বিমানবন্দর থেকে উধাও

১৩

হবিগঞ্জে সংঘর্ষে নিহত ১

১৪

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৫

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে স্বস্তি

১৬

ইউএন-কপস সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ব্রাজিল ম্যাচের আগে যা বললেন নরওয়ে কোচ

১৮

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫ নেতার পদত্যাগ

১৯

৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

২০
X