লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুন ২০২৪, ১২:৫৭ এএম
অনলাইন সংস্করণ

ঈদ করা হলো না স্বামী-স্ত্রীর, দুজনই নিহত

লালমনিরহাটের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
লালমনিরহাটের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

লালমনিরহাটে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। রোববার (১৬ জুন) রাত ১০টার দিকে সদর উপজেলার ফকিরের তকেয়ায় ঢাকা-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নাগরাকুড়া এলাকার আজগার আলী পেসকারের ছেলে ডিস ব্যবসায়ী বাবু মিয়া (৪০) ও তার স্ত্রী রোকসানা বেগম (৩৫)। তাদের দুই শিশু সন্তান রয়েছে।

এদিকে ওই দুর্ঘটনা পর দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তারা।

পুলিশ ও স্থানীয়রা জানান, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা সততা এন্টারপ্রাইজ নামে একটি নৈশ কোচ ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। একই সময় লালমনিরহাটের মহেন্দ্রনগর ইউনিয়নে আত্মীয়ের বাড়ি থেকে মোটরসাইকেল যোগে কুড়িগ্রামে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন বাবু মিয়া ও তার স্ত্রী রোকসানা। পথে বাসটির সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

এ সময় রাস্তায় ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে দুজন ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতেই হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত আমিরের সেই টুইটার স্ট্যাটাস নিয়ে ঢাবি শিক্ষক মোনামির ইনবক্সে ‘ঝড়’

কিছুক্ষণ পরেই সংবাদ সম্মেলনে বসছে বিএনপি

গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান

সাতসকালে প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

চির প্রতিদ্বন্দ্বীদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে গেল বার্সেলোনা

বিএনপি প্রার্থীর আপিল খারিজ, হাসনাতের প্রতিক্রিয়া

বেলুচিস্তানে ৯২ জন সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীকে হত্যা

যশোরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গ্রেনেড উদ্ধার

সংঘাতের চেয়ে আলোচনায় বসতেই বেশি আগ্রহী ইরান : ট্রাম্প

১০

আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল

১১

জেনে নিন আজ ভরিতে সোনার দাম কত

১২

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

১৩

অন্যের জামিনের ঠিকানা ব্যবহার করে পালালেন হত্যা মামলার আসামি

১৪

ভলিবলের কামাল আর নেই

১৫

জামায়াত আমিরের ‘এক্স’ অ্যাকাউন্ট হ্যাক, থানায় জিডি

১৬

ঢাকায় কুয়াশা পড়া নিয়ে আবহাওয়ার পূর্বাভাস

১৭

এক মঞ্চে ১১ প্রার্থীর ইশতেহার ঘোষণা

১৮

হাসনাত আবদুল্লাহর পাশে বন্ধুরা, নির্বাচনী তহবিলে দিলেন ১৪ লাখ টাকা

১৯

মেষের অশান্তির দিনে প্রেমিকার সঙ্গে সুন্দর সময় কাটাবে বৃশ্চিক

২০
X