দোহার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুন ২০২৪, ০১:১৯ এএম
অনলাইন সংস্করণ

লাঠির আঘাতে প্রাণ গেল চাচাতো ভাইয়ের

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

ঢাকার নবাবগঞ্জে পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাই মনোরঞ্জন রায়ের (মনু) লাঠির আঘাতে বড় ভাই ভজন রায়ের (৫০) মৃত্যু হয়েছে। সোমবার (১৭ জুন) রাত ১১টার দিকে উপজেলার যন্ত্রইল ইউনিয়নের চন্দ্রখোলা নয়াহাটি ব্রিজে এ ঘটনা ঘটে।

নিহত ভজন রায় ওই গ্রামের মৃত কৃষ্ণ রায়ের ছেলে। তিনি স্থানীয় চন্দ্রখোলা কালীখোলা বাজারে খুচরা পান বিক্রেতা ছিলেন। হত্যাকারী মনোরঞ্জন রায় (মনু) তার চাচা দুর্লভ রায়ের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাচাতো ভাই মনোরঞ্জন রায় প্রবাসে থাকাকালীন স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়েন। তা নিয়ে সামাজিক ও পারিবারিকভাবে সমস্যা দেখা দেয়। সেসময়ে মনোরঞ্জনের স্ত্রী বাবা-মায়ের সঙ্গে চলে যান। মনোরঞ্জন ৬ মাস আগে প্রবাস থেকে ফিরলে তাকে স্ত্রী নিয়ে বাড়িতে থাকতে নিষেধ করেন বড় ভাই ভজন রায়। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন মনোরঞ্জন। দুইদিন আগেও লাঠি নিয়ে আক্রমণের চেষ্টা করেন মনোরঞ্জন।

সোমবার রাত ১১টার দিকে পানের দোকান থেকে বাড়ি ফেরার পথে চন্দ্রখোলা নয়াহাটি ব্রিজের উপর আগে থেকে অবস্থান নেয় মনোরঞ্জন। পূর্বপরিকল্পিতভাবে মাথায় লাঠি দিয়ে আঘাত করতে থাকলে সে ব্রিজের ওপর পড়ে যায়। এ সময় পার্শ্ববর্তী আবদানী গ্রামের এক পথচারী দেখে চিৎকার দিলে মনোরঞ্জন পালিয়ে যায়।

স্থানীয়রা আহতাবস্থায় ভজন রায়কে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী সবিতা রায় জানান, পরকীয়ায় বাধা দেওয়ায় পরিকল্পিতভাবে আমার স্বামীকে হত্যা করেছে মনোরঞ্জন। আমি এর বিচার চাই। স্বামীর স্বল্প আয়ে কোনো রকমে সংসার চলতো। স্কুল ও কলেজ পড়ুয়া দুই ছেলে-মেয়ে নিয়ে আমি কীভাবে চলবো। আমার সব শেষ করে দিলো।

নবাবগঞ্জ থানার ওসি মো. শাহজালাল হত্যাকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনা স্বামীর টাকা নিয়ে পালালেন বাংলাদেশি স্ত্রী 

আলোচিত কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন

বরিশালে ৩০ যাত্রী নিয়ে খাদে পড়ল বাস

নাভানা গ্রুপের সাজেদুলসহ ৪ জনের জামিন মঞ্জুর

পারমাণবিক অস্ত্রভাণ্ডার দ্রুত গতিতে বাড়াচ্ছেন কিম জং উন

স্বর্ণের দামে বড় পতন

হত্যা মামলার আসামির গরু বিক্রি করে দিলেন বিএনপি নেতা

সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা 

তেলের দাম আরও কমেছে, বাজারে স্বস্তি

ডিআর কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে কলম্বিয়া

১০

স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

১১

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১২

ইরানের প্রতিরক্ষা নিয়ে কথা বলার সুযোগ নেই: পেজেশকিয়ান

১৩

হত্যা মামলার আসামি গ্রেপ্তার

১৪

বিশ্বকাপে মেসির মুখোমুখি হওয়া দারুণ হবে: রোনালদো

১৫

এরবিলের নতুন আকর্ষণ ‘হ্যাঙ্গিং গার্ডেনস অব ব্যাবিলন’

১৬

শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার

১৭

প্রকৃতি মাতানো অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘ডোরাকাটা বাঘ’

১৮

পে-স্কেল নিয়ে বসছে সভা, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

১৯

সেতুর অভাবে দুর্ভোগে ১০ গ্রামের মানুষ, অর্ধশতক ধরে নৌকাই ভরসা

২০
X