বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ২০ জুন ২০২৪, ০৯:৩৩ এএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

পানিতে ডুবে শিশুর মৃত্যু। গ্রাফিক্স : কালবেলা
পানিতে ডুবে শিশুর মৃত্যু। গ্রাফিক্স : কালবেলা

বগুড়ার ধুনট উপজেলায় মায়ের সঙ্গে খালুর বাড়িতে ঈদের দাওয়াত খেতে গিয়ে পানিতে পড়ে ফাতিম রহমান আকাশ (১০) নামে এক শিশুশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৯ জুন) বিকেলের দিকে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ফাতিম রহমান আকাশ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মিয়াবাড়ি গ্রামের ফরহাদ হোসেনের ছেলে। সে স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালের দিকে ফাতিম তার মা মোমেনা খাতুনের সঙ্গে রঘুনাথপুর গ্রামে বাঁধে আশ্রিত খালু আব্দুর রাজ্জাকের বাড়িতে ঈদের দাওয়াত খেতে যায়। বুধবার দুপুরের দিকে খালার বাড়ির কাছে সমবয়সীদের সঙ্গে ফাতিম বাড়ির পাশে খাদের পানিতে গোসল করতে যায়। ফাতিম সাঁতার কাটতে জানত না। এ কারণে অসাবধানবশত পানিতে ডুবে নিখোঁজ হয়। ফাতিমকে অনেক খোঁজাখুঁজির পর বিকেল ৩টার দিকে খাদের পানি থেকে আকাশের ভাসমান মৃতদেহ উদ্ধার করে স্বাজনরা।

ধুনট থানার ওসি সৈকত হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ফাতিম রহমান আকাশের মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

ইরানের তেল বিক্রির অনুমতি বাতিলের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

ইরানে বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে বার্তা দিল বাহরাইন

বাগবিতণ্ডায় ব্রাজিল সমর্থকের নাক ফাটাল আর্জেন্টিনা সমর্থক

কোয়ার্টারে যে প্রতিপক্ষ পেল মেসির আর্জেন্টিনা

টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টারে সুইজারল্যান্ড

সকাল ৯টার মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

আর্জেন্টিনা-মিসর ম্যাচের রেফারিং নিয়ে নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ

১০

জয়ের পর কান্নায় ভেঙে পড়লেন স্কালোনি, কথা শেষ না করেই চলে গেলেন

১১

প্রথমার্ধের বিরতিতে গোলশূন্য কলম্বিয়া-সুইজারল্যান্ড

১২

পিছিয়ে থেকে ফিরে আসা সহজ ছিল না : মেসি

১৩

মিশরের দ্বিতীয় গোল বাতিল নিয়ে তীব্র সমালোচনা, প্রশ্নের মুখে ভিএআর

১৪

রেফারি অন্যায় করেছেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট : জিকো

১৫

এমনও রাতে মেসির চোখে কেন জল?

১৬

কলম্বিয়া ও সুইজারল্যান্ডের শুরুর একাদশ

১৭

৯৬ বছরের ‘অবিশ্বাস্য’ রেকর্ড ছুঁলেন মেসি

১৮

ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে ‘বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস’ দিল সরকার

১৯

মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা, মেসিদের পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে?

২০
X