লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ২১ জুন ২০২৪, ১১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

নিহত আব্দুর রশিদের পরিবারের পাশে বিএনপি

নিহত আব্দুর রশিদের পরিবারের পাশে বিএনপির নেতাকর্মীরা। ছবি : কালবেলা
নিহত আব্দুর রশিদের পরিবারের পাশে বিএনপির নেতাকর্মীরা। ছবি : কালবেলা

সরকার পতনের এক দফা আন্দোলনে নিহত বিএনপি নেতা আব্দুর রশীদের পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি।

শুক্রবার (২১ জুন) সকালে নাটোরের লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নে তার নিজ বাড়িতে পরিবারের হাতে একটি বাছুরসহ গাভী গরু তুলে দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দলের কার্যনির্বাহী কমিটির সহ দফতর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু।

এসময় তিনি বলেন, ঢাকায় বিএনপির মহাসমাবেশ থেকে ফেরার পথে তাকে আওয়ামী সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করেছে। নিহত আব্দুর রশিদ গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে শহীদ হয়েছেন। অবৈধ সরকার তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য সারাদেশে এই আব্দুর রশিদের মত অসংখ্য গণতন্ত্রকামী জনতাকে হত্যা করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের পরিবারের খোঁজখবর নিয়েছেন। ইতোপূর্বেও দলের পক্ষ থেকে আমরা তাদের পরিবারের খোঁজ নিয়েছি। তারই ধারাবাহিকতায় তারেক রহমানের পক্ষ থেকে এই পরিবারটি পাশে দাঁড়িয়েছি।

এ সময় উপস্থিত ছিলেন বাগাতিপাড়া পৌর মেয়র শরিফুল ইসলাম লেলিন, বাগাতিপাড়া উপজেলার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দয়ারামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনছার আলী, বিএনপির নেতা নাছির উদ্দিন, যুবদল নেতা ফিরোজ হোসেন মিল্টন, সোহেল রানা, ছাত্রদল নেতা এম আর ইসলাম স্বাধীন, জাহিদুল আলম ডলারসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতারা। পরে নেতা কর্মীদেরকে নিয়ে নিহত আব্দুর রশিদের কবর জিয়ারত করেন তাইফুল ইসলাম টিপু।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৯ অক্টোবর রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ছাদ থেকে ফেলে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি বিএনপির। নিহত আব্দুর রশিদ আদাবর থানার সাবেক যুবদল নেতা এবং বর্তমান আদাবর থানা ৩০নং ওয়ার্ড বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ছিলেন। ওই দিন হরতালের সমর্থনে মিছিল শেষে ফেরার সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা পিটিয়ে এবং একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে ফেলে তাকে হত্যা করে বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র আশুরা উপলক্ষে মালদ্বীপে দোয়া-মিলাদ মাহফিল

ব্রাজিল ম্যাচের আগে আর্জেন্টিনাকে বিশ্বকাপের সেরা বললেন জাপান কোচ

উন্নয়ন তহবিল থেকে ১০ শতাংশ কমিশন দাবি ইউপি সচিবের

চীনের প্রেসিডেন্টের সঙ্গে শুভেচ্ছা বিনিময় নিয়ে তারেক রহমানের পোস্ট

যুদ্ধের আবহে ইরান ও লেবাননে শোক ও প্রার্থনায় পবিত্র আশুরা পালন

ভেনেজুয়েলায় ধসে পড়ল বিলাসবহুল হোটেল, ভেতরে ছিলেন খেলোয়াড়দের স্বজনরা

বিমানবন্দরে ছেলেকে বিদায় দিয়ে বাসায় ফিরে বাবার মৃত্যু

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বাকিংহাম প্যালেসে থাকবেন না রাজা চার্লস

খুঁজে পাওয়া যাচ্ছে না আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১০

তিয়েনআনমেন স্কয়ারে প্রধানমন্ত্রী তারেক রহমানের পুষ্পস্তবক অর্পণ

১১

নকআউটে ওঠার লড়াইয়ে মাঠে নেমেছে প্যারাগুয়ে-অস্ট্রেলিয়া

১২

তাজিয়া মিছিল: রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলার নির্দেশনা

১৩

যুক্তরাষ্ট্রের বিপক্ষে তুরস্কের দুর্দান্ত প্রত্যাবর্তন, শুরুতেই ১-১ গোল

১৪

পবিত্র আশুরা আজ

১৫

জার্মানির প্রথম পরাজয়ে বিশ্বকাপে বড় অঘটন, নকআউটে ইকুয়েডর

১৬

‘শেখ হাসিনা দেশকে কারাগারে পরিণত করেছিল’

১৭

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫

১৮

সুইডেনের বিপক্ষে ড্র / নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ যে ফুটবল পরাশক্তি

১৯

দেশের ১৪ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

২০
X