মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২২ জুন ২০২৪, ০১:৩৪ এএম
অনলাইন সংস্করণ

বিয়েবাড়িতে সাউন্ডবক্স বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষ, কনেসহ আহত ৯

লালমনিরহাটে বিয়েবাড়িতে সাউন্ডবক্স বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছবি : কালবেলা
লালমনিরহাটে বিয়েবাড়িতে সাউন্ডবক্স বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছবি : কালবেলা

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নে বিয়ে বাড়িতে সাউন্ডবক্স বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষে কনেসহ ৯ জন আহত হয়েছেন। এ ঘটনায় আহতদের উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২১ জুন) বিকেলে উপজেলার রমনিগঞ্জ এলাকার ফেডারেশন এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার দুপুরে উপজেলার রমনিগঞ্জ গ্রামের আব্দুর রহমানের মেয়ের বিয়ের অনুষ্ঠানে উচ্চ শব্দে সাউন্ডবক্স বাজানোকে কেন্দ্র করে প্রতিবেশী আমের আলীর সঙ্গে কথা কটাকাটি হয়। এর জের ধরে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, আব্দুর রহমানের মেয়ের বিয়েতে উচ্চ শব্দে সাউন্ডবক্স দিয়ে গান বাজাচ্ছিল। আর প্রতিবেশী আমের আলীর বাড়িতে মিলাত মাহফিল চলছিল। মিলাদের দোয়া পড়ানোর জন্য পাঁচ মিনিট সাউন্ড বক্স বন্ধ করতে বলা হলে গান বাজানো বন্ধ না করায় আমের আলী ও আব্দুর রহমানের ছেলে শাকিলের কথা কাটাকাটি শুরু হয়। এ সময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কনেসহ উভয় পক্ষের ৯ জন আহত হয়ে হাতীবান্ধা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

এ বিষয়ে আমের আলী বলেন, আমাদের বাড়িতে মিলাদ মাহফিল চলছিল। আমরা তখন বক্স বাজাতে নিষেধ করায় ওরা আমাদের লোকজনকে মারধর করে। মারধরে আমাদের ছয়জন আহত হয়েছে।

আব্দুর রহমান বলেন, বাড়িতে আজকে আমার মেয়ের বিয়ে উপলক্ষে বড় ছেলে সাকিল সাউন্ডবক্স বাজাচ্ছিল। এ সময় আমের আলীর লোকজন এসে আমার ছেলেকে মারধর করে এবং আমার মেয়ের বিয়েতে তৈরি করা বাড়ির প্যান্ডেল ভাঙচুর করে খাবার দাবার সব ফেলে দেয়। এ ঘটনায় কনেসহ চারজন আহত হয়ে হাতীবান্ধা মেডিকেলে ভর্তি আছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১০

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১১

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১২

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৩

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৪

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৫

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৬

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৭

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৮

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৯

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

২০
X