বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুন ২০২৪, ০২:৪১ এএম
অনলাইন সংস্করণ

এবার বরিশালে দেখা মিলছে রাসেল ভাইপারের

রাসেল ভাইপা| ছবি : কালবেলা গ্রাফিক্স
রাসেল ভাইপা| ছবি : কালবেলা গ্রাফিক্স

বরিশালের বাকেরগঞ্জে দেখা মিলেছে ভয়ংকর রাসেলস ভাইপারের। শনিবার (২২ জুন) রাত ১০টার দিকে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামে শরীফের বাড়িতে রাসেল ভাইপার সাপের দেখা মেলে।

রান্না ঘরের কাছে অবস্থান করছিলো সাপটি। মানুষের আলাপ পেয়ে আবুল শরীফের রান্নাঘরে লাকড়ির মধ্যে ডুকে যায়। এ সময় বাড়িতে থাকা লোকজন মিলে সাপটিকে পিটিয়ে মেরে ফেলে।

অপরদিকে একই দিনে সন্ধ্যা ছয়টার দিকে পাদ্রীশিবপুর ইউনিয়নের বরিশাল-বরগুনা আঞ্চলিক সড়কের পাশে নিউ মার্কেট সংলগ্ন এলাকায় একটি রাসেলস ভাইপার সাপ দেখা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই ইউনিয়নের ইউপি সদস্য মিজানুর রহমান (মোতালেব)।

ঘূর্ণিঝড় রিমালের বন্যার পানিতে দেশের ২৮টি জেলায় ছড়িয়ে পরে রাসেল ভাইপার, বর্তমানে বিভিন্ন স্থানে প্রকাশ্যে দেখা মিলছে বিষাক্ত ‘রাসেল ভাইপার সাপের। গ্রামগঞ্জে মানুষের মধ্যে বিষধর এই সাপ সম্পর্কে একদমই কোনো ধারণা বা পরিচিতি নেই বললেই চলে।

ইতোপূর্বে ভোলা, ঝালকাঠি জেলার নলছিটি, বরিশালের গৌরনদী, বাবুগঞ্জ, রাসেল ভাইপারের দেখা মিলছে। গত বুধবার বরগুনার আমতলীতে এই সাপের দংশনে এক নারীর মৃত্যু হয়েছে। এই সংবাদে বাকেরগঞ্জের সাধারণ জনগণের মধ্যে আতংক বিরাজ করছে।

বাকেরগঞ্জ ইউএনও মো. সাইফুর রহমান বলেন, ‘বর্ষার সময় এই বিষাক্ত রাসেল ভাইপারের দেখা আরও মিলতে পারে। তাই সকলকে সাবধানে চলাফেরা করতে হবে।

তথ্য অনুযায়ী উত্তর এবং উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেই ওই সাপের উপস্থিতি পাওয়া গিয়েছিল। ওই প্রজাতি সাপের সবচেয়ে বেশি উপস্থিতি ছিল রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায়। তবে বর্তমানে দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় ওই প্রজাতি সাপের উপস্থিতি বেড়ে গেছে।

উত্তরবঙ্গে রাসেল ভাইপার সাপ চন্দ্রবোড়া বা উলুবোড়া নামে পরিচিত। সাপটির গাঁয়ের রং এবং চিত্রাকৃতির হওয়ায় বেশিরভাগ মানুষ এটিকে নদীতে বাস করা অথবা অজগর সাপের ছদ্মনাম বলেই জানে। বাংলাদেশে যে সকল সাপ দেখা যায় সেগুলোর মধ্যে এটিই সবচেয়ে বিষাক্ত সাপ।

এদিকে সচেতন মহল মনে করেন আফ্রিকা উপমহাদেশ থেকে আসা ওই বিষধর সাপের উপদ্রব এখনই কমানো না গেলে পরে আরও বিরাট আকার ধারণ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুব্রত বাইনের ‘সেকেন্ড ইন কমান্ড’ বাপ্পি গ্রেপ্তার

আইনমন্ত্রীর পরিচয় ব্যবহার করে প্রতারণা করতেন আতিয়ার

ট্রেনের ছাদ থেকে নামতে গিয়ে পা পিছলে পর্যটকের মৃত্যু

মিটফোর্ড বিতর্কের কয়েক সপ্তাহ পর স্ত্রী-নবজাতককে হারালেন জবি ছাত্রদল নেতা 

কক্সবাজার সৈকতে হঠাৎ আঘাত হানল টর্নেডো

কোন জার্সি পরে ফাইনালে খেলবে আর্জেন্টিনা?

টিউবওয়েলের পানি পান করে একজনের মৃত্যু, ডায়রিয়ায় আক্রান্ত অর্ধশতাধিক 

ভিআইপি গ্যালারিতে থাকছেন ট্রাম্প, আর্জেন্টিনা-স্পেনের প্রধানরা থাকছেন কি?

তাবিজের প্রলোভনে নারীকে ধর্ষণের চেষ্টা, জামায়াত নেতা গ্রেপ্তার

রেলওয়ের আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ডিএসএ সদর

১০

যেভাবে ফাইনালের ভেন্যুতে নেওয়া হবে বিশ্বকাপ ট্রফি

১১

চুরির অভিযোগ, শাস্তি হিসেবে যুবককে পড়তে হলো ১শ রাকাত নামাজ

১২

৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামি সতর্কতা জারি

১৩

সকালের মধ্যে ৮ অঞ্চলে বৃষ্টির আভাস

১৪

গত চার বিশ্বকাপেই মিলেছে ভবিষ্যদ্বাণী, কপাল পুড়তে পারে আর্জেন্টিনার

১৫

খলিফা আল-থানির মৃত্যুতে অস্ট্রেলিয়ান মুসলিম কমিউনিটির শোক প্রকাশ

১৬

ফাইনালের আগে মেসিকে প্রশংসায় ভাসালেন শাকিরা

১৭

কোনো ট্রলারেরই নেই গভীর সমুদ্রের লাইসেন্স, তবুও বছরের পর বছর সাগরে যাত্রা

১৮

বিশ্ব ক্রীড়াঙ্গনে দুই টিনেজারের দাপট

১৯

বিএনপি সরকার দেশের গ্রামীণ জনপদের উন্নয়নে বিশ্বাসী: হুইপ দুলু

২০
X