বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৩ জুন ২০২৪, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ছেলেকে বাঁচাতে যাওয়ায় বাবাকে পানিতে চুবিয়ে হত্যা

নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। ছবি : কালবেলা
নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। ছবি : কালবেলা

বগুড়া সদর উপজেলায় প্রতিবেশীর মারধরের হাত থেকে ছেলেকে বাঁচাতে গেলে ইউনুস আলী নামে একজনকে কাদা-পানিতে চুবিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার (২৩ জুন) রাত ৯টার দিকে সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের বালা কৈগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইউনুস আলী শেখেরকোলা ইউনিয়নের বালা কৈগাড়ী গ্রামের বাসিন্দা। তিনি পেশায় মুরগির খামারি ছিলেন।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক শাহীনুজ্জামান শাহীন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের ছেলে গোলাম রসুল বলেন, আমার বড় ভাই শাহীন মানসিক ভারসাম্যহীন। গত বৃহস্পতিবার (২০ জুন) ভাই শাহীনের সঙ্গে প্রতিবেশী ওহাব আলীর স্ত্রীর ধাক্কা লাগে। ওহাব আলীর স্ত্রী বাড়ি গিয়ে তার পরিবারের কাছে অভিযোগ করে। সেই ঘটনাকে কেন্দ্র করে শনিবার বিকেলে ওহাবসহ তার পরিবারের কয়েকজন মিলে বড় ভাইকে মারধর করে।

তিনি বলেন, সন্ধ্যার দিকে বিষয়টি জানার পর বাবাকে সঙ্গে নিয়ে আমি ঘটনার প্রতিবাদ জানাতে ওহাব আলীর বাড়িতে যাই। এ সময় তারা আমাকে মারধর শুরু করে। এ সময় বাবা আমাকে রক্ষা করতে গেলে তাকেও মারধর করা হয়। একপর্যায়ে বাবাকে তাদের বাড়ির পাশের ড্রেনের কাদা-পানির ভেতরে মাথা চুবিয়ে হত্যা করা হয়।

পুলিশ পরিদর্শক শাহীন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, প্রতিবেশী ওহাব আলীর সঙ্গে দ্বন্দ্ব থেকে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই ওহাব ও তার পরিবারের লোকজন পালিয়ে গেছে। তাদের আটক করতে অভিযান চালানো হচ্ছে। লাশ দাফনের পর নিহতের পরিবার থানায় মামলা করবে বলে পুলিশকে জানিয়েছেন।

তিনি বলেন, ইউনুস আলীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের

ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদায় দেখতে হবে: আইনমন্ত্রী

১৫ আগস্ট ঢাকায় ওলামা-মাশায়েখ সম্মেলন

ফ্লাইওভারে ওড়ানো সেই পতাকা প্রধানমন্ত্রীকে দিতে চান গুলিবিদ্ধ আজিজুর 

যুবদল কর্মী পারভেজ হত্যা: ৩ দিনের রিমান্ডে শ্যুটার চঞ্চল

অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকেই গেলেন নাহিদ রানা, অনিশ্চিত আরও দুই ক্রিকেটার

সারাদেশে বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে দায়িত্ব নিতে হবে: ঢাবি ভিসি

রিমান্ড শেষে শীর্ষ সন্ত্রাসী বাপ্পি ও তার সহযোগী কারাগারে

পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়তে ৩৩০০ ভবনে একযোগে অভিযান

১০

পরিকল্পিত নগরায়ন গড়তে সবুজায়নের বিকল্প নেই: ভূমিমন্ত্রী 

১১

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলা ও শিক্ষার বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী

১২

যুক্তরাষ্ট্র যে কারণে শুল্ক আরোপ করেছে তা ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী

১৩

সেরা গোলের দৌড়ে আর্জেন্টিনার দুই তারকা, তালিকায় আরও আছেন যারা

১৪

শিকড় সন্ধানী 'ইত্যাদি' এবার লক্ষ্মীপুরে, কবে প্রচার?

১৫

ভেনিস চলচ্চিত্র উৎসবে বাঁধনের সিনেমা

১৬

সাধারণ মানুষ ভাবে, যা হয় সবই সরকারের দোষ: বিদ্যুৎমন্ত্রী

১৭

খেলতে গিয়ে খালের পানিতে ডুবে গেল ২ শিশু

১৮

নিয়োগ পরীক্ষার হলে সাবেক এমপি পুত্রের উপস্থিতি নিয়ে বিতর্ক

১৯

প্রবাসীদের আইন মেনে চলতে হবে: মোবাশ্বের আলম

২০
X