সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুন ২০২৪, ১০:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

স্বর্ণ চোরাচালান মামলায় সাতক্ষীরায় উপজেলা চেয়ারম্যান কারাগারে

সাতক্ষীরার দেবহাটা উপজেলার চেয়ারম্যান আল ফেরদৌস আলফা। ছবি : কালবেলা
সাতক্ষীরার দেবহাটা উপজেলার চেয়ারম্যান আল ফেরদৌস আলফা। ছবি : কালবেলা

স্বর্ণ চোরাচালান মামলায় সাতক্ষীরার দেবহাটা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আল ফেরদৌস আলফাকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার (২৩ জুন) খুলনা মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন তিনি।

পরে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে ওই মামলায় তিনি হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিনে ছিলেন।

জানা গেছে, গত ২০ এপ্রিল খুলনা শহরের জিরো পয়েন্ট এলাকায় মাসুম বিল্লাহ নামের এক যুবককে তল্লাশি করে ১২টি স্বর্ণের বারসহ আটক করে পুলিশ। এ ঘটনায় খুলনা লবণচরা থানার এসআই প্রদীপ বৈদ্য বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি মাসুম বিল্লাহর স্বীকারোক্তি অনুযায়ী সাতক্ষীরার দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলফাকে ২নং আসামি, আলফার ভাই আলিম মেম্বারকে ৩নং এবং দেবহাটার শাখরা গ্রামের দাউদ আলীর ছেলে আসাদুজ্জামান মিলনকে ৪নং আসামি হিসেবে উল্লেখ করা হয়।

উল্লেখ আল ফেরদৌস আলফা বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে জিআর-৮৬৪, মাদক নিয়ন্ত্রণের জিআর-৮৯৭, জিআর-৬০৮/০৯ ছাড়াও বিভিন্ন মামলা রয়েছে। তার বিরুদ্ধে সীমান্তে চোরাচালান, মাদক, অস্ত্র ও মানবপাচারের অভিযোগ রয়েছে। এ ছাড়া সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত চোরাকারবারি। আলফা সাতক্ষীরা জেলা পরিষদের সাবেক সদস্য ও গত ২১ মে তৃতীয় ধাপে অনুষ্ঠিত দেবহাটা উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হন।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

ইতিহাসের এই দিনে কী ঘটেছিল

আজকের নামাজের সময়সূচি

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

১০

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

১২

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

১৩

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

১৪

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

১৫

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

১৬

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

১৭

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

১৮

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

১৯

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

২০
X