কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুন ২০২৪, ০১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

পাহাড়ের সুস্বাদু আম্রপালির কদর দেশজুড়ে

কাপ্তাইয়ের হাটবাজারে আম্রপালির সমারোহ। ছবি : কালবেলা
কাপ্তাইয়ের হাটবাজারে আম্রপালির সমারোহ। ছবি : কালবেলা

রাঙামাটির কাপ্তাই উপজেলার বিভিন্ন পাহাড়ি অঞ্চলে প্রতিবছর আম্রপালি আমের প্রচুর ফলন হয়ে থাকে। এসব আমের চাহিদা ও কদর রয়েছে দেশজুড়ে। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে উৎপাদিত এসব আম স্থানীয়দের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে বিক্রি হয়ে থাকে।

উপজেলার বিভিন্ন বাগান ও বাজার ঘুরে দেখা গেছে, কাপ্তাইয়ের ঘাগড়া সড়কের আশপাশে গাছে গাছে ঝুলছে আম। গাছ থেকে আম্রপালি সংগ্রহ করে বাজারজাত করার কাজে ব্যস্ত সময় পার করছেন চাষিরা।

উপজেলা সদরের বড়ইছড়ি, নতুন বাজারসহ কয়েকটি বাজারে গিয়ে দেখা গেছে, বাজারে আম্রপালি আমের সমারোহ। আম্রপালি আম ছাড়াও রুপালি, রাঙ্গু এবং মল্লিকা জাতের বিভিন্ন ধরনের আম রয়েছে।

আম্রপালি আমের বাগান রয়েছে উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের বাসিন্দা সুজন তঞ্চঙ্গ্যা, যতিন্দ্র তঞ্চঙ্গ্যাসহ অনেক কৃষকের। তারা জানান, প্রতিবছরের মতো এবারও ভালো ফলন হয়েছে। ইতোমধ্যে বাগানগুলো পাইকাররা কিনে নিয়েছেন। এখন চলছে বাজারজাতকরণ প্রক্রিয়া।

কাপ্তাই উপজেলা সদরের মৌসুমি ফল বিক্রেতা মো. দুলাল মিয়ার বলেন, আমি উপজেলায় মৌসুমি ফলের ব্যবসা করে সংসার চালাই। মৌসুমি ফলের মধ্যে আম্রপালি বিক্রয় করেই সবচেয়ে বেশি আয় করি। কারণ কাপ্তাইয়ের আম্রপালি সারা দেশে বেশ পরিচিত। বছরের জুন-জুলাই মাসে প্রচুর আম্রপালি কাপ্তাই থেকে জেলার বাইরে নিয়ে যাওয়া হয়।

তিনি বলেন, এবারও কাপ্তাইয়ে আম্রপালির ফলন ভালো হওয়ায় অনেক আম সংগ্রহ করেছি বিক্রির জন্য। পাইকারি ৫০-৬০ টাকা ধরে কিনলেও এসব আম ৯০-১০০ টাকা বা তারও বেশি দামে বিক্রি করি।

তবে কয়েকজন বিক্রেতা জানান, গতবছরের তুলনায় এখানে দাম কম হওয়ায় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। গতবছর যেখানে প্রতিকেজি আম্রপালি ১০০ টাকা দরে বিক্রি হয়েছে। এবার একই জাতের দাম ৬০/৭০ টাকা বিক্রয় করছেন।

আবার যেসব আমের দাম ৫০ টাকা ছিল এবার তা ৩৫-৪০ টাকায় বিক্রি করছে তারা। অত্যন্ত সু-স্বাদু হওয়ায় আম্রপালির চাহিদা ক্রেতাদের কাছে সবচেয়ে বেশি বলে এ ব্যবসায়ীরা।

কাপ্তাই উপজেলা কৃষি অফিসার মো. ইমরান আহমেদ বলেন, গতবছরে তুলনায় এবার কাপ্তাইয়ে আম্রপালির ভালো ফলন হয়েছে। কাপ্তাইয়ের ৫টি ইউনিয়নের প্রায় ৫০০ হেক্টর জমিতে ভালো পরিমাণ আম্রপালির চাষ হয়েছে। এসব আমের চাহিদা ও কদর সারা দেশজুড়ে রয়েছে।

তিনি বলেন, কাপ্তাইয়ের এসব আম্রপালি স্থানীয়দের চাহিদা মিটিয়ে বাইরেও বিক্রি হয়ে থাকে। আশা করা যাচ্ছে, এবারও স্থানীয় আম চাষিরাও লাভবান হবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কান্নার শব্দ পেয়ে জঙ্গলে গিয়ে মিলল ফুটফুটে নবজাতক

৮ কোটি বিতরণে ৫৩ কোটি ব্যয় / অন্তর্বর্তী সরকারের সেই বিতর্কিত প্রকল্প বাতিল 

মিরসরাইয়ে সব পাহাড়ি ঝরনায় পর্যটক প্রবেশ নিষিদ্ধ

চবিতে দুপুরের খাবারে মিলল নারীর ছবিযুক্ত স্টিকার

টানা বর্ষণে চট্টগ্রাম অঞ্চলে পাহাড়ধসে প্রাণহানি ৩০

সারজিস আলম / কর্মসংস্থান না হলে বেকারদের হাত ধরেই হবে আরেকটি গণঅভ্যুত্থান

সাতক্ষীরায় ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

ফিফা প্রেসিডেন্টকে নির্বাচনে জেতাতে ‘গোপন’ চুক্তি

জর্ডানের মার্কিন সংশ্লিষ্ট সামরিক ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক হামলা

সিদ্ধিরগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১০

বাংলাদেশজুড়ে ফ্লেক্সিবল ডেলিভারি অপশন নিয়ে সেবার পরিধি বাড়ালো পাঠাও পার্সেল 

১১

স্কুলে পিরিয়ড নিয়ে আর নয় দুশ্চিন্তা, সোফি বাংলাদেশের 'মনের কথা'য় থাকছে পরামর্শ

১২

মেসির দুই রেকর্ডকে স্বীকৃতি দিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস

১৩

রাত ১টার মধ্যে ঢাকাসহ ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৪

বাকি জীবন জামায়াতের সঙ্গে কাটাতে চাই: আ.লীগ নেতা

১৫

মার্কিন বিমান হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত

১৬

চট্টগ্রাম জেলা প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল

১৭

চলচ্চিত্র বাছাই কমিটিতে বাচসাসের সাধারণ সম্পাদক রাহাত সাইফুল

১৮

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শপথ নিলেন সারোয়ার আলমগীর

১৯

বুয়েটে ভেটিভারভিত্তিক জৈব প্রকৌশল বিষয়ে ২ বইয়ের মোড়ক উন্মোচন

২০
X