ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ০৬:১৬ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৩, ১০:২৭ পিএম
অনলাইন সংস্করণ

মাহফুজ ও তার ছোট ভাইকে চাপা দিয়ে পিষ্ট করল বাস

মাহফুজ ও তার ছোট ভাইকে চাপা দিয়ে পিষ্ট করল বাস

ফরিদপুরের ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের ভাঙ্গা গোলচত্বর ফ্লাইওভার এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে আপন দুই ভাই নিহত হয়েছেন।

সোমবার (২৪ জুলাই) বিকেল ৩টার দিকে ভাঙ্গা গোলচত্বর ফ্লাইওভার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন : যেসব কারণে সড়ক দুর্ঘটনা কমছে না

নিহতরা হলেন- মেহেরপুর সদরের নতুন দরবেশপুর গ্রামের আদম আলীর ছেলে মাহফুজুর রহমান (২৯) ও তার ছোট ভাই হামিম (১৪)।

এদিকে খবর পেয়ে ঘাতক বাস জব্দ করে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসে পুলিশ।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক জুয়েল কালবেলাকে জানান, দুপুরে ট্রেনে মাহফুজুর রহমান ও তার ছোট ভাই হামিম ভাঙ্গা রেলস্টেশনে নেমে ভাঙ্গা গোলচত্বর ফ্লাইওভারের হাইওয়ে এক্সপ্রেস পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী ইলিশ পরিবহনের একটি বাস ওই দুই ভাইকে চাকায় পিষ্ট করে পালিয়ে যেতে থাকে। এতে তারা চাকায় পিষ্ট হলে তাদের দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায়।

আরও পড়ুন : সড়ক দুর্ঘটনা কমছে না ১৬ কারণে

তিনি আরও জানান, এ সময় বাসের ভেতরের যাত্রী ও স্থানীয় জনতার তাড়া খেয়ে বাস ফেলেই চালক পালিয়ে যায়। বাসটি জব্দ করা হয়েছে। নিহত দুই ভাইয়ের পরিবারে খবর পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা এলেই মরদেহ হস্তান্তর করা হবে বলেও জানান ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১০

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১১

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১২

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

১৪

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

১৫

ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’

১৬

জার্মানি বনাম কুরাসাও ম্যাচে কে জিতবে, নিউইয়র্ক টাইমসের ভবিষ্যদ্বাণী যা বলছে

১৭

সংসদে চানাচুরের পুষ্টিগুণ জানালেন এমপি লিংকন

১৮

বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি

১৯

রোলেক্স ঘড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব যা বললেন

২০
X