কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৪, ১১:১২ এএম
আপডেট : ১০ আগস্ট ২০২৪, ১১:৩৪ এএম
অনলাইন সংস্করণ

বিচার বিভাগ সংস্কারে ‘ইয়াং জাজেস ফর জুডিশিয়াল রিফর্ম’

হাইকোর্ট। পুরোনো ছবি
হাইকোর্ট। পুরোনো ছবি

বিচার বিভাগে সংস্কারের দাবিতে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস)-এর ষষ্ঠ থেকে পঞ্চদশ ব্যাচের সহকারী জজ ও সিনিয়র সহকারী জজ সমমর্যাদার বিচারকদের সমন্বয়ে গঠিত হয়েছে ‘ইয়াং জাজেস ফর জুডিশিয়াল রিফর্ম’ নামের একটি সংগঠন।

শুক্রবার (৯ আগস্ট) সংগঠনটির ২৩ জন সমন্বয়কের নাম ঘোষণার মাধ্যমে এর কার্যক্রম শুরু হয়েছে।

সহকারী জজ মোহাম্মদ আলী তালহা বলেন, বিচার বিভাগকে সত্যিকারের স্বাধীন ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তরুণ বিচারকদের এই সংগঠনটি কাজ করবে। সংস্কারের জন্য প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন ও তার বাস্তবায়নে জনমত তৈরিসহ সংশ্লিষ্টদের সঙ্গে কাজ করবে এই সংগঠন।

তিনি বলেন, আমরা শুরুতেই জেলা আদালতে কর্মরত সব বিচারকের সংগঠন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের পুনর্গঠনের দাবি তুলছি। অ্যাসোসিয়েশনের বর্তমান কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে থাকা বিচারকগণের কেউই গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত নন। এ ছাড়া অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্রে কেবল বৃহত্তর ঢাকায় কর্মরত বিচারকদের জন্য ‘নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকার’ এবং পদাধিকারবলে ঢাকার জেলা জজের জন্য ‘সভাপতি’ পদটি সংরক্ষিত রাখা আছে- যা অযৌক্তিক, অগণতান্ত্রিক ও বৈষম্যমূলক।

মোহাম্মদ আলী তালহা আরও বলেন, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র অবিলম্বে সংশোধন করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য বর্তমান কমিটির কাছে আমরা দাবি পেশ করছি। বিচার বিভাগে কাঙ্ক্ষিত সংস্কারের লক্ষ্যে আমরা সুনির্দিষ্ট সুপারিশ উপস্থাপনের পাশাপাশি নির্বাচিত অ্যাসোসিয়েশনের মাধ্যমে সেসব সুপারিশ বাস্তবায়নে সব ধরনের সহযোগিতা প্রদান ও তৎপরতা পরিচালনা করার প্রত্যয় ব্যক্ত করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১০

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১১

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১২

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৩

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৪

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৫

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৬

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১৭

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৮

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

১৯

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

২০
X