কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৪, ০৭:৩৩ পিএম
আপডেট : ১০ আগস্ট ২০২৪, ০৭:৫২ পিএম
অনলাইন সংস্করণ

আপিল বিভাগের আরও দুই বিচারপতির পদত্যাগ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের পর এবার আপিল বিভাগের দুজন বিচারপতি পদত্যাগ করেছেন। তারা হলেন- বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি কাশেফা হোসেন। আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবরে তাদের পদত্যাগপত্র পাঠানো হয়েছে।

শনিবার (১০ আগস্ট) বিকেলে তাদের পদত্যাগপত্র পাঠানো হয় বলে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে।

বিচারপতিদের ঘনিষ্ঠ সূত্রগুলো বলেছে, বিকেল ৪টার দিকে দুই বিচারপতি পদত্যাগপত্র পাঠান।

এর আগে শনিবার বেলা আড়াইটার দিকে আইন মন্ত্রণালয়ের সূত্র জানায়, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেছেন।

তার আগে, প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সাত বিচারপতির পদত্যাগ দাবিতে শনিবার সকাল সাড়ে ১০টা থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। বেলা দেড়টার দিকে জানা যায়, প্রধান বিচারপতি পদত্যাগ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। বেলা ২টার দিকে আন্দোলনকারীরা হাইকোর্ট এলাকা ছেড়ে চলে যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮৬ মিনিট পর্যন্ত ২ গোলে এগিয়ে থেকেও শেষে বিদায়, মানতে পারছেন না কোচ

আরব সাগরে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টারের জরুরি অবতরণ

আকিজ রিসোর্স নিয়ে এলো ‘মেডিপ্লেক্স’

ইয়ামালকে নিয়ে বড় সুখবর দিলেন স্পেনের কোচ

‘আমার আব্বা সাংবাদিক, চাচা আইনমন্ত্রী’ রাবি ছাত্রদল কর্মীর হুঁশিয়ারি

টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়ারম্যান

পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর: চট্টগ্রামের এসপি

সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত

আপিল বিভাগের রায় / ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই

১০

পে-স্কেল কার্যকর, শেষের ১০ গ্রেডের বেতন নিয়ে বড় সিদ্ধান্ত

১১

হুহু করে কমছে তেলের দাম

১২

নিখোঁজের ১০ দিন পর মাসুদের গলিত মরদেহ উদ্ধার

১৩

মালয়েশিয়ার আইন মেনে চলার আহ্বান যুবদল নেতাদের

১৪

খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার

১৫

২ জুলাই / আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি

১৬

সরকারি চাকরিতে লম্বা ছুটির সুযোগ, বেসরকারিতেও আছে বড় সুসংবাদ

১৭

বিশ্বকাপে পরাজয়ের ৩০ মিনিটের মাথায় ভূমিকম্পে কাঁপল দেশ

১৮

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

১৯

‘বিশ্বাস থাকলে ফুটবলে সবকিছুই সম্ভব’— নাটকীয় জয়ের পর বেলজিয়ামের কোচ

২০
X