বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ০২:৫৩ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৪, ০৪:২১ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশ সদস্যরা নির্দিষ্ট সময়ে যোগ না দিলে ব্যবস্থা নেওয়া হবে

সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেন। ছবি : কালবেলা
সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেন। ছবি : কালবেলা

বেঁধে দেওয়া সময়ের মধ্যে যেসব পুলিশ কাজে যোগ দেবেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, আমরা সচিবালয়ে যাব। আলোচনা করে একটা নির্দিষ্ট তারিখ দিয়ে দেব। ওই তারিখের মধ্যে পুলিশ সদস্যরা কাজে না ফিরলে তাদের পলাতক ঘোষণা করা হবে।

আজ রোববার (১১ আগস্ট) রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।

বার বার কাজে যোগ দেওয়ার আহ্বান সত্ত্বেও যেসব পুলিশ সদস্য এখনও কাজে যোগ দেননি বরং বিদ্রোহের ঘোষণা দিয়েছেন, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবেন; সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা সচিবালয়ে যাব। আলোচনা করে একটি তারিখ ঘোষণা করব। এই তারিখের মধ্যে যদি পুলিশ সদস্যরা যদি না আসেন আমরা ধরে নেব, দে আর ডেজার্টার (পলাতক)।

কাজে না ফিরলে বিকল্প ব্যবস্থাও আছে জানিয়ে তিনি আরও বলেন, আমার কাছে তাৎক্ষণিকভাবে এই ঘাটতি পূরণ করার অনেক মেকানিজমও আছে। আমি এখনই এটা প্রকাশ করতে চাই না। আগামী সাত দিনের মধ্যে দেখবেন প্রশিক্ষিত পুলিশ চলে এসেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১০

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১১

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১২

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৩

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৪

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৫

পর্তুগালের একাদশ ঘোষণা

১৬

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৭

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৮

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৯

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

২০
X