কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

দুই ব্রোকারেজ হাউসের শীর্ষ কর্মকর্তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ধানমন্ডি সিকিউরিটিজ ও পিএফআই সিকিউরিটিজ। ছবি : সংগৃহীত
ধানমন্ডি সিকিউরিটিজ ও পিএফআই সিকিউরিটিজ। ছবি : সংগৃহীত

দুই ব্রোকারেজ হাউস ধানমন্ডি সিকিউরিটিজ ও পিএফআই সিকিউরিটিজের পরিচালক এবং ব্যবস্থাপনা পরিচালক বা সিইওদের ব্যাংক হিসাব ও বিও হিসাব জব্দের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর পাশাপাশি তাদের দেশ ত্যাগেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

পুঁজিবাজারের দুটি ব্রোকারেজ হাউস ধানমন্ডি সিকিউরিটিজ ও পিএফআই সিকিউরিটিজের পরিচালক এবং ব্যবস্থাপনা পরিচালক বা সিইওদের ব্যাংক হিসাব ও বিও হিসাব জব্দের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। পাশাপাশি তাদের বিদেশ ভ্রমণেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এর সভাপতিত্বে বিএসইসির পরিচালক ও মূখপাত্র ফারহানা ফারুকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আলোচ্য স্টক ব্রোকার কোম্পানির পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক/সিইও এর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা প্রদানের জন্য পুলিশের বিশেষ শাখা বরাবর অনুরোধ পত্র পাঠানো হবে বলেও জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কনসোলিডেটেড কাস্টমারস অ্যাকাউন্টের ঘাটতি পূরণের জন্য ধানমন্ডি সিকিউরিটিজ লিমিটেড এবং পিএফআই সিকিউরিটিজ লিমিটেড- এর সময় বৃদ্ধির আবেদন নামঞ্জুর করে বিএসইসি। একইসাথে ২২ মার্চ, ২০২২ তারিখে ইস্যুকৃত কমিশনের নির্দেশনা নং- বিএসইসি/এসআরআই/সিসিএ/ডিএসই/২০২১/২১২ এ উল্লেখিত সকল শর্ত পুনরায় আরোপ করা হয়।

এছাড়াও প্রতিষ্ঠান দুটির পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক বা সিইও- এর সকল ব্যাংক হিসাবের উত্তোলন বন্ধ (Debit suspension) করার জন্য বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) কে পত্র পাঠানো এবং উক্ত ব্যক্তিবর্গের সব বিও হিসাব অবরুদ্ধকরণের জন্য সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেডকে নির্দেশনা প্রদান করে বিএসইসি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১০

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১১

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১২

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৩

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৪

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৫

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৬

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৭

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৮

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৯

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

২০
X