কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ০৫:৫৯ পিএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০৬:০২ পিএম
অনলাইন সংস্করণ

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঊর্মি-রাকিবসহ ৩ জন কারাগারে

খাদিজা আক্তার ঊর্মি। পুরোনো ছবি
খাদিজা আক্তার ঊর্মি। পুরোনো ছবি

রাজধানীর শাহবাগ থানার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল শাখার সভাপতি খাদিজা আক্তার ঊর্মি ও সূর্যসেন হল শাখার সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন রাকিবসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২৮ অক্টোবর) বিকেলে আসামিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদ হাসান তদন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাগীব নূরের আদালত এ আদেশ দেন।

কারাগারে যাওয়া অপর আসামি হলেন- ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রলীগের ২৯নং ওয়ার্ড শাখার সহসভাপতি মো. সাহিল হোসেন। এর আগে রোববার (২৭ অক্টোবর) রাতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

আটক রাখার আবেদনে বলা হয় -গত ১৫ জুলাই মামলার এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা আরও ৮০০-১০০০ জনের প্রত্যক্ষ ও পরোক্ষ যোগসাজশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরাসহ বাহিরাগত আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী সাধারণ শিক্ষার্থীদের ওপর ইট, কাচ, কাচের বোতল, পাইপ, লোহার রড, লাঠি, হকিস্টিক, রামদা, দেশি-বিদেশি অস্ত্র দিয়ে আক্রমণ করে।

এ সময় আসামিরা ককটেল বিস্ফোরণ করে ও হেলমেট পরে শিক্ষার্থীদের ওপর গুলি চালায়। এসব সন্ত্রাসীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থান, আবাসিক হল, মল চত্বর, ভিসি চত্বর, টিএসসি, শহীদ মিনার, শহীদুল্লাহ হলসহ বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলা চালিয়ে গুরুতর আহত করে এবং নারী শিক্ষার্থীদের শ্লীলতাহানি করে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিন শতাধিক শিক্ষার্থী গুরুতর আহত হন। শিক্ষার্থীরা আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গেলে আসামিরা জরুরি বিভাগে প্রবেশ করে সেখানেও তাদের ওপর হামলা চালায়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পরবর্তীতে জিজ্ঞাসাবাদের জন্য আসামিদের পুলিশ রিমান্ড প্রয়োজন হতে পারে বলেও উল্লেখ করা হয় আবেদনে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬

হিজবুল্লাহর প্রশংসায় খামেনি / ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া পথ নেই’

বর্ণবাদ ইস্যুতে মুসলিম সিনেটরের পক্ষে অস্ট্রেলিয়ার আদালতের রায়

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি, কার বেতন কত বাড়ছে

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়ন নিয়ে উচ্চপর্যায়ের সভা

ম্যানেজার পদে চাকরি, বয়স ৪৫ হলেও করা যাবে আবেদন

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

১৯৭ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন

১০

মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল বাসচালকের

১১

ছেলের হাতে বাবা খুন

১২

৬ জেলায় চাকরি দিচ্ছে পল্লী বিকাশ, বেতন ৪৫ হাজার

১৩

‘ধুম ৪’ গুঞ্জনে রণবীরের সরাসরি না

১৪

শাপলা চত্বর হত্যা মামলা / হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৫

কমেছে বৃষ্টিপাত, সুনামগঞ্জে সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচে

১৬

জামায়াত গণতান্ত্রিক দল কি না, আমিরকেই বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

১৭

অর্থমন্ত্রীর অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ / করতোয়ার ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং শুরু

১৯

মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

২০
X