কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪, ০৩:০২ পিএম
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছাত্রশিবিরের আরও ৭ নেতাকর্মীর অভিযোগ

ছবি : সংগৃহীত।
ছবি : সংগৃহীত।

আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতন ও গুমের শিকার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আরও ৭ নেতাকর্মী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছেন।

রোববার (১৭ নভেম্বর) ভুক্তভোগীরা ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগে এই অভিযোগ দায়ের করেন। অভিযোগকারীরা হলেন— দেলোয়ার হোসেন মিশু, নুরুল আমিন, কামরুজ্জামান, মো. আলমগীর হোসেন (বগুড়ার শেরপুর), আব্দুল করিম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিনোদপুরের মো. জনি ইসলাম এবং সাইফুল ইসলাম।

অভিযোগে মোট ৫৩ জনকে আসামি করা হয়েছে; তবে তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা হয়নি।

অভিযোগগুলোতে আসামির তালিকায় রাখা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর ৫৩ জনকে। ৭ জনের মধ্যে দুজন গুম থেকে ফিরেছেন, একজন এখনো নিখোঁজ আর বাকি চারজনকে নির্যাতনের মাধ্যমে পঙ্গু করে দেয়া হয়েছে বলে জানিয়েছেন ছাত্র শিবিরের আইন সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।

জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, আওয়ামী লীগের সময় বাসা থেকে তুলে নিয়ে গিয়ে প্রথমে দীর্ঘদিন গুম করে অকথ্য নির্যাতন করা হয়। এরপর মিথ্যা মামলা দিয়ে পাঠানো হয় আদালতে।

এর আগে, গুম ও নির্যাতন ইস্যুতে সবশেষ ৫ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম ও নির্যাতনের অভিযোগে করেন যশোর ও জয়পুরহাটের ছাত্র শিবিরের ৪ নেতা। এ ছাড়া গত ২১ অক্টোবর ট্রাইব্যুনালে শিবিরের ৬ নেতাকর্মী অভিযোগ দাখিল করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১০

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১১

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১২

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৩

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৪

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৫

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৬

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৭

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৮

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৯

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

২০
X