বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪, ০৯:৩৫ পিএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

আফরোজা আব্বাসের নির্বাচনী প্রচারে হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মারুফ হোসেন রাজিব। ছবি : কালবেলা
মারুফ হোসেন রাজিব। ছবি : কালবেলা

বিএনপি প্রার্থী জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের নির্বাচনী প্রচারে হামলার ঘটনায় মারুফ হোসেন রাজিব নামে ছাত্রলীগের সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে ডিএমপির খিলগাঁও থানা পুলিশ। তিনি খিলগাঁও মডেল কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

সোমবার (২৫ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে তাকে খিলগাঁও এলাকা থেকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ডিএমপির মুখপাত্র উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, গত ২৬ আগস্ট আওলাদ হোসেন বাদী হয়ে খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, ২০১৮ সালের ১৮ ডিসেম্বর তারিখে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-৯ আসনের বিএনপি প্রার্থী ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস দলের নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী গণসংযোগ করছিলেন। খিলগাঁওয়ের তিলপাপাড়ায় নির্বাচনী প্রচারণা চলাকালে ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা করে নির্বাচনী প্রচারণা বন্ধ করে দেয়।

এসময় হামলায় মামলার বাদীসহ বিএনপির অনেক নেতাকর্মী আহত হন। এ ছাড়াও আক্রমণকারীরা বিএনপির নেতাকর্মীদের ওপর ককটেল বিস্ফোরণ ঘটায়।

থানা পুলিশ জানিয়েছে, মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজিবকে গ্রেপ্তার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিছিয়ে থেকে ফিরে আসা সহজ ছিল না : মেসি

মিশরের দ্বিতীয় গোল বাতিল নিয়ে তীব্র সমালোচনা, প্রশ্নের মুখে ভিএআর

রেফারি অন্যায় করেছেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট : জিকো

এমনও রাতে মেসির চোখে কেন জল?

কলম্বিয়া ও সুইজারল্যান্ডের শুরুর একাদশ

৯৬ বছরের ‘অবিশ্বাস্য’ রেকর্ড ছুঁলেন মেসি

ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে ‘বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস’ দিল সরকার

মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা, মেসিদের পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে?

‎কক্সবাজার জেলারও বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত 

অবিশ্বাস্য প্রত্যাবর্তন আর্জেন্টিনার, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নরা

১০

মেসির জাদুতে সমতায় আর্জেন্টিনা

১১

বিশ্বকাপে টানা দুই পেনাল্টি মিস, লজ্জার এই রেকর্ডে নাম শুধুই মেসির

১২

আর্জেন্টিনার জালে আরও এক গোল মিসরের

১৩

মেসির পেনাল্টি ‘কলঙ্কে’ বিপদে আর্জেন্টিনা 

১৪

দরজা ভেঙে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

১৫

দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক রূপান্তরে বাংলাদেশের ভূমিকা আরও শক্তিশালী হয়েছে: সাঈদ ইব্রাহিম আহমেদ

১৬

বন্যায় চট্টগ্রাম ও রাঙামাটিতে বুধবার এইচএসসি পরীক্ষা স্থগিত

১৭

পরপর ৪ বার ভূমি উন্নয়ন কর প্রদানে শীর্ষে নতুনধরা

১৮

ভোলার ৫ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

১৯

মেসির পেনাল্টি মিস 

২০
X