কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ১২:২১ পিএম
অনলাইন সংস্করণ

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল দ্রুত শুনানির আবেদন

আহসান উল্লাহ মাস্টার। ছবি : সংগৃহীত
আহসান উল্লাহ মাস্টার। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগ নেতা ও গাজীপুরের সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামিদের আপিল দ্রুত শুনানি করতে আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগে এ আবেদন করা হয়। জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দস কাজল আসামিদের পক্ষে এ আবেদন করেন।

২০০৪ সালের ৭ মে গাজীপুরের টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নিহত হন আওয়ামী লীগ নেতা আহসান উল্লাহ মাস্টার। হত্যাকাণ্ডের পরদিন তার ভাই মতিউর রহমান টঙ্গী থানায় একটি মামলা দায়ের করেন, যেখানে ১৭ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০ থেকে ১২ জন অজ্ঞাতনামা আসামি হিসেবে মামলা করেন।

মামলার বিচারিক আদালতে রায় ঘোষণার পর হাইকোর্টেও শুনানি হয়। ২০০৫ সালের ১৬ এপ্রিল বিচারিক আদালত ২২ জনকে মৃত্যুদণ্ড, ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং দুজনকে খালাস দেয়। এরপর হাইকোর্টে ডেথ রেফারেন্স আসে এবং আসামিদের পক্ষ থেকে জেল আপিল করা হয়। ২০১৬ সালের ১৫ জানুয়ারি হাইকোর্ট রায় ঘোষণা করে, ছয়জনের ফাঁসি বহাল রাখে।

এই মামলায় মোট ৩০ আসামির মধ্যে ২৮ জন দণ্ডিত হন। এর মধ্যে ২২ জনকে মৃত্যুদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বর্তমানে ১৭ জন কারাগারে এবং ৯ জন পলাতক রয়েছে। এ ছাড়া মামলার দুজন আসামি মারা গেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবেই: প্রধানমন্ত্রী

জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

ভারত থেকে অনুপ্রবেশের চেষ্টা, দুজনকে ফেরত পাঠাল বিজিবি

বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ

তরুণদের মাঝে ক্যানসার বৃদ্ধির ‘মূল কারণ’ আবিষ্কার

অটোরিকশাচালককে শ্বাসরোধে হত্যা

ডি-নথি চালু ও মনিটরিং সেল গঠনের নির্দেশ দিলেন জবি উপাচার্য

ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’: চিফ প্রসিকিউটর

৩৩০ কোটি টাকার অবৈধ পণ্যসহ আটক ১০৪

১০

সুস্থ দেশ-জাতি গঠনে সঠিক খাদ্যাভ্যাস ও জীবনধারার বিকল্প নেই: অধ্যাপক ড. মজিবুল হক

১১

কার‍া খেলবে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল জানাল সুপারকম্পিউটার

১২

নবম পে-স্কেল / সরকারি চাকরিজীবীদের বেতন ১৩০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির পরিকল্পনা

১৩

নাকের নিচে আঁচড়ের দাগ দেখে হত্যাকারীকে শনাক্ত করে র‌্যাব

১৪

পরিবেশবান্ধব কারখানা হিসেবে লিড প্লাটিনাম সনদ পেল ম্যাট্রিক্স সোয়েটার্স লিমিটেড

১৫

প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ বললেন প্রধানমন্ত্রী

১৬

বিশ্বকাপে ব্যর্থতার দায়ে পদ ছাড়লেন দক্ষিণ কোরিয়ার কোচ 

১৭

ট্রাম্পকে পরাজিত মানুষ বললেন বাইডেন, অভিযোগ তুললেন অযোগ্যতার

১৮

সুবিধাভোগীদের কবল থেকে মুক্ত করে জনগণের অংশগ্রহণমূলক অর্থনীতি গড়াই লক্ষ্য : প্রধানমন্ত্রী

১৯

লেবাননের ঐতিহ্যবাহী স্থাপনাগুলোতে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল

২০
X