কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ছেলে, শাশুড়ির অস্থাবরসহ পলকের সম্পদ জব্দের আদেশ 

জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি
জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ১ কোটি ৯৫ লাখ ৪৫ হাজার ৯৬৬ টাকার ১৫ দশমিক ১৫ একর জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া পলকের নামে ১২টি, ছেলের নামে দুটি এবং তার শাশুড়ির নামে চারটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এ ১৮টি ব্যাংক হিসাবে আছে ৪ কোটি ৭০ লাখ ৭৯ হাজার ৯৩৭ টাকা।

সোমবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়, নাটোর-৩ আসনের সাবেক এমপি ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। পলকের নামে সম্পদ অন্যত্র স্থানান্তর বা হস্তান্তর এবং মালিকানা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তার নামের অর্জিত সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক।

পলকের স্থাবর সম্পদ জব্দের মধ্যে রয়েছে, ১৫ দশমিক ১৫ একর সম্পদ। এর মধ্যে নাটোরের সিংড়া উপজেলায় মোট ১৪ দশমিক ৯৮৫ একর জমি, দুটি বিল্ডিং ও চারটি দোকান রয়েছে। তার ছেলে অপূর্ব জুনাইদের নামে চার লাখ ৮৭ হাজার ৩৬৫ টাকার ৬ শতক জমি রয়েছে। এ ছাড়া ৩৫ লাখ টাকার পূর্বাচলে ১০ কাঠা জমি আছে।

অস্থাবর সম্পদের মধ্যে- পলকের ১২টি ব্যাংক হিসাবের ২ কোটি ৩১ লাখ ৭৩ হাজার ৬১৭ টাকা, তার ছেলে অপূর্ব জুনাইদের ২টি ব্যাংক হিসাবে আছে ৫৫ লাখ ৩৭ হাজার ১১৭ এবং তার শাশুড়ি লাইলা জেসমিনের চারটি ব্যাংক হিসাবে ১ কোটি ৮৩ লাখ ২০৩ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১০

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১১

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১২

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৩

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৪

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৫

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৬

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৭

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৮

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৯

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

২০
X