কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ০৫:২৭ পিএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ০৫:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রথম আলো সম্পাদকের স্থায়ী জামিন

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। পুরোনো ছবি
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। পুরোনো ছবি

স্থায়ী জামিন পেয়েছেন দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গত বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল বিন আতিক শুনানি শেষে স্থায়ী জামিনের এ আদেশ দেন।

ওই দিন মতিউর রহমানের আইনজীবী ছিলেন প্রশান্ত কুমার কর্মকার। শুনানি শেষে তিনি বলেছিলেন, প্রথম আলো সম্পাদক অন্তর্বর্তীকালীন জামিনের কোনো শর্ত ভঙ্গ করেননি।

এর আগে গত ২৯ মার্চ প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে এই মামলাটি করেছেন আবদুল মালেক নামের এক আইনজীবী। রমনা থানায় এ মামলা করা হয়। এতে পত্রিকাটির সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস এবং একজন আলোকচিত্রীকেও আসামি করা হয়।

প্রথম আলোর ফেসবুক পাতায় প্রকাশিত একটি ফটো কার্ডকে কেন্দ্র করে মামলাটি করা হয়। যা গত ২৬ মার্চ প্রকাশ করা হয়।

মামলার এজাহারে বলা হয়, স্বাধীনতা দিবসে প্রথম আলোর ওয়েবসাইটে একটি ছবিসহ সংবাদ প্রকাশ করা হয়। একই সঙ্গে তা তাদের ফেসবুক পেজে শেয়ার করে। ফেসবুকের ফটোকার্ডে দেখা যায়, একটি শিশু ফুল হাতে জাতীয় স্মৃতিসৌধের ফটকে দাঁড়িয়ে আছে। আর নিচে জাকির হোসেনকে উদ্ধৃত করে লেখা- ‘পেটে ভাত না জুটলে স্বাধীনতা দিয়া কী করুম। বাজারে গেলে ঘাম ছুটে যায়। আমাগো মাছ, মাংস আর চাইলের স্বাধীনতা লাগব।’

এ ঘটনায় শামসুজ্জামান শামসকে তুলে নিয়ে গিয়েছিল পুলিশ, পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে জামিনে মুক্তি পান তিনি। এ মামলায় মতিউর রহমানও আগাম জামিন নিয়েছিলেন। পরে স্থায়ী জামিনের জন্য আবেদন করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউএনওর কাছে গাঁজা সেবনের টাকা চেয়ে যুবক আটক

দেশে হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

যেভাবে মিলবে ভারতীয় ট্যুরিস্ট ভিসা

লাইনচ্যুত বিজয় এক্সপ্রেসের ৩ বগি উদ্ধার

চবি শিবিরের নতুন কমিটি ঘোষণা

কুড়িগ্রাম / অন্তত ৩০ পয়েন্টে তীব্র ভাঙন, বিলীন হচ্ছে ঘরবাড়ি ও ফসলি জমি

ভারত সীমান্তে বিএসএফ সদস্য নিহত

খাগড়াছড়িতে ইউপিডিএফের ৩ সদস্য আটক, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ফল উৎসব

১০

নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কারা?

১১

রামিসা হত্যা মামলা  / অ্যাডভোকেট হাফিজুর রহমান খানকে স্টেট ডিফেন্স নিয়োগ

১২

ফরিদপুরে যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার

১৩

বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার : এমপি দিপু

১৪

দুই বছরের নীরবতা ভেঙে মুখ খুললেন অলকা ইয়াগনিক

১৫

ফিফার নতুন নিয়মে বুক কাঁপছে কোন কোন দেশের, কি বলছে সমীকরণ?

১৬

এদেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে ছাড়ব: শিক্ষামন্ত্রী

১৭

সুরঞ্জিত সেন হত্যাচেষ্টা মামলায় আরিফুল-বাবর-গউছসহ খালাস ৮

১৮

আবারও ঢাকায় কনসার্ট করতে আসছেন আতিফ আসলাম

১৯

যে ৫ কেন্দ্রে মিলবে ভারতের টুরিস্ট ভিসা

২০
X