ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ফরিদপুরে গৃহবধূ হত্যার দায়ে দুজনের যাবজ্জীবন কারাদণ্ড

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

ফরিদপুরে আকলিমা বেগম ওরফে সোনিয়া (৩০) নামের এক গৃহবধূ হত্যার দায়ে দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন রাজবাড়ীর কালুখালী উপজেলার খামারবাড়ি এলাকার আ. খালেক বিশ্বাসের ছেলে সালাম বিশ্বাস (৪০) ও একই উপজেলার মোহনপুর এলাকার মৃত আব্দুল কুদ্দুস শেখের ছেলে মো. আনিছুর রহমান (৩২)।

রায় ঘোষণার সময় মো. আনিছুর রহমান আদালতে হাজির ছিলেন না। আদালতে উপস্থিত সালাম বিশ্বাসকে পুলিশ পাহারায় ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর একটি ফোন পেয়ে সন্ধ্যায় ফরিদপুর শহরের আলীপুরের ভাড়া বাড়ি থেকে বের হন গৃহবধূ আকলিমা বেগম ওরফে সোনিয়া। এর একদিন পর ২০ সেপ্টেম্বর ফরিদপুর সদরের সিএন্ডবি ঘাট এলাকা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরে নিহত সোনিয়ার বাবা আ. ওহাব শেখ বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিহত সোনিয়া ফরিদপুরের সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের জমাদ্দার ডাঙ্গী গ্রামের আ. ওহাব শেখের মেয়ে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. রকিবুল ইসলাম বিশ্বাস বলেন, এ রায়ে প্রমাণ হয়েছে অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে। এ রায়ে আমরা সন্তুষ্ট।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এরবিলে যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংসের দাবি ইরানের

ইউক্রেনের ড্রোন হামলার জেরে ব্যবস্থা নিয়েছিল ফিনল্যান্ড

চিকিৎসকের ভুলে পঙ্গু হওয়ার পথে ৩ জন, দাবি স্বজনদের

আলুবোঝাই পিকআপে ৪০ কেজি গাঁজা, আটক ৩

৩,৩২৪ টাকা কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ইরানের বিরুদ্ধে বড় হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

পুলিশের অভিযানে হামলা, এসআইকে ছুরিকাঘাত

বন্যায় চকরিয়ায় ১২ হাজারের বেশি পশু-পাখির মৃত্যু

পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ের একাধিক পদে নিয়োগ, আবেদন শুরু আজ

নিউজউইকের পর্যালোচনা / ট্রাম্পকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে ইরান যুদ্ধ, কমেছে জনপ্রিয়তা

১০

সকালের মধ্যে বিভিন্ন অঞ্চলে হবে ঝড়, আছে বজ্রবৃষ্টির শঙ্কাও

১১

আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১২

২৬ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৩

৮-২২ জুলাই / মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি আইআরজিসির

১৪

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, আটক ৭

১৬

২৬ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

ফিলিস্তিনিদের ব্যক্তিগত গাড়ি ছিনিয়ে নিচ্ছেন ইসরায়েলিরা

১৮

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে পান করুন এই তিন পানীয়

১৯

ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা

২০
X