কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৫, ১১:৪৩ এএম
আপডেট : ০৫ মার্চ ২০২৫, ১২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

কারাগারে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি, আদালতে শাজাহান খান

আদালতে তোলার সময় সাবেক নৌমন্ত্রী শাজাহান খান। ছবি : কালবেলা
আদালতে তোলার সময় সাবেক নৌমন্ত্রী শাজাহান খান। ছবি : কালবেলা

কারাগারে থেকে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছেন বলে মন্তব্য করেন সাবেক নৌমন্ত্রী শাজাহান খান।

বুধবার (০৫ মার্চ) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর পর ঢাকা মহানগর মেট্রোপলিটন আদালত থেকে নামানোর সময় তিনি এ কথা বলেন।

এদিন সকালে ১০টা ৬ মিনিটে ঢাকা মহানগর হাকিম আদালতে তোলা হয় আনিসুল হক, শাজাহান খান, কামাল মজুমদার, আতিকুল ইসলাম, সোলায়মান সেলিমসহ অন্য আসামিদের। এ সময় হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও পিছনে হাত দিয়ে হ্যান্ডকাফ পরিয়ে হাজতখানা থেকে বের করা হয় তাদের।

এ সময় তিনি কেমন আছেন জিজ্ঞেস করেন এক সাংবাদিক। উত্তরে তিনি বলেন, আছি তোমাদের দোয়ায়। দোয়া করবা আমার জন্য।

তখন ওই সাংবাদিক বলেন, কী দোয়া করব? উত্তরে শাহজানান খান বলেন, দোয়া করবা যেন তাড়াতাড়ি মুক্তি পেয়ে দেশে শান্তি-শৃঙ্খলা কীভাবে ফিরিয়ে আনা যায় এবং আগামী নির্বাচনে কীভাবে অংশগ্রহণ করতে পারি এ সব কারণে দোয়া করবা।

তখন ওই সাংবাদিক আবার বলেন, সবাই বলছে আপনারা দেশের বারোটা বাজিয়েছেন। তখন শাজাহান খান বলেন, আমরা বারোটা বাজিয়েছি না কারা বারোটা বাজিয়েছে এটা সামনে প্রমাণিত হবে।

পরে তাদের কাঠগড়ায় উঠানো হয়। এ সময় তাদের হাতের হ্যান্ডকাফ, মাথার হেলমেট খুলে দেওয়া হয়। এরপর ১০টা ১৫ মিনিটে বিচারক এজলাসে উঠলে তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানি শুরু হয়। পরে আদালত এক এক করে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এরপর তাদের আদালত থেকে নামিয়ে গারদখানার উদ্দেশে নেওয়া হয়। এ সময় আরেক সাংবাদিক জিজ্ঞেস করেন আপনি এত হাসেন কেন। তখন শাজাহান খান বলেন, আমি সবসময় হাসি, মৃত্যুর আগ পর্যন্ত হাসতে থাকব। কারাগারে কেমন আছেন জিজ্ঞেস করলে তিনি বলেন, খুব ভাল আছি। কারাগারে থেকে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি। এরপর তাকে গারদখানার ভিতরে নিয়ে যাওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ দেশের নাগরিকদের সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞা

কাঁটাবনের আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে, আহত ২

ইরাককে ৫-০ গোলে উড়িয়ে দিল সেনেগাল

নরওয়েকে ৪-১ গোলে হারাল ফ্রান্স

ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ে ভিনিসিয়াসের বড় লাফ, মেসির অবস্থান কোথায়?

পেলের রেকর্ড ভাঙলেন এমবাপ্পে

লাল কার্ডে বিপর্যস্ত ইরাক, প্রথমার্ধে এগিয়ে সেনেগাল

বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক করলেন দেম্বেলে, প্রথমটি কার?

হ্যাটিট্রক করে দেম্বেলের নতুন ইতিহাস

রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

১০

৩-১ গোলে এগিয়ে ফ্রান্স

১১

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, আগেভাগেই জানিয়ে চমকে দিল এআই

১২

দেম্বেলের জোড়া গোলে এগিয়ে ফ্রান্স

১৩

হলান্ডকে ছাড়াই মাঠে নামছে নরওয়ে, চার পরিবর্তনে ফ্রান্স

১৪

জাবির সিনেটে শূন্য থাকবে ২ আসন

১৫

কমিটি ঘোষণার ২১ দিনেই পদ হারালেন ছাত্রদল নেতা

১৬

মিসরের ৯২ বছরের অপেক্ষার অবসান, নাকি ইরানের ইতিহাস?

১৭

লক্ষ্মীপুরে একই পরিবারের ৪ জনকে হত্যার ঘটনায় মামলা

১৮

ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের অঘটন

১৯

ফুটবল, শপথ আর স্বপ্নে মুখর বাগেরহাট, যাত্রা শুরু রকেট ফুটবল একাডেমির

২০
X