কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ০৮:৪২ পিএম
অনলাইন সংস্করণ
মেডিকেল প্রশ্নফাঁস

মূল হোতার স্ত্রীর ৩৪ বিঘা জমি জব্দ 

ঢাকা মহানগর দায়রা জজ আদালত। পুরোনো ছবি
ঢাকা মহানগর দায়রা জজ আদালত। পুরোনো ছবি

মেডিকেল ও ডেন্টালের প্রশ্নফাঁসের মূল হোতা জসিম উদ্দিন ভূইয়া মুন্নুর স্ত্রী শারমীন আরা জেসমিনের ৩৪ দশমিক ৩৯ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এর মধ্যে রয়েছে, ৮১০শতাংশ বাগানবাড়ি, দুটি বাড়ি, ১২ হাজার বর্গফুটের টিনশেড ও ৮ তলার বাণিজ্যিক ভবন। এ ছাড়া তার ৬টি ব্যাংক হিসাবের ৫ লাখ ৮২ হাজার ২২৯ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১০ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, দুদকের পক্ষে উপপরিচালক কে এম আসাদুজ্জামান অবরুদ্ধ ও জব্দ চেয়ে আবেদন করেন। পরে বিচারক সেটি মঞ্জুর করেন।

আবেদনে বলা হয়েছে, শারমীন আরা জেসমিনের স্বামী জসিম উদ্দিন ভুইয়া মুন্নুর নামে ঢাকার দুর্নীতি দমন কমিশন আইনের ২০০৪ এর ২৬ (২) ধারা ও ২৭ (১) ধারা তৎসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইনের, ২০১২ এর ৪ (২) ও ৪ (৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় অনুসন্ধান চলমান রয়েছে।

অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়, আসামি তার অবৈধভাবে অর্জিত স্থাবর সম্পদসমূহ বিক্রি বা হস্তান্তর করার অপচেষ্টা চালাচ্ছে। যা অনুসন্ধানটি সুষ্ঠু অনুসন্ধান ও প্রমাণের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করতে পারে। বিধায়, অভিযুক্তের স্বার্থ-সংশ্লিষ্ট নিম্ন বর্ণিত স্থাবর-অস্থাবর সম্পদসমূহ আদালতের মাধ্যমে ক্রোক ও ব্যাংক হিসাবসমূহ অবরুদ্ধ করা একান্ত আবশ্যক।

২০২০ সালের ২৩ জুলাই মেডিকেল ও ডেন্টালের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে চক্রের প্রধান জসিম উদ্দিন ভুঁইয়া ওরফে মুন্নুকে গ্রেপ্তার করে পুলিশ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১০

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১১

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১২

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৩

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৪

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৫

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৬

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৭

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৮

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৯

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

২০
X