কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ মে ২০২৫, ০১:২৪ এএম
অনলাইন সংস্করণ

শিশু ধর্ষণে প্রতিবেশীর যাবজ্জীবন কারাদণ্ড

কারাদণ্ড। প্রতীকী ছবি
কারাদণ্ড। প্রতীকী ছবি

প্রায় চার বছর আগে রাজধানীর কদমতলীতে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে প্রতিবেশী মো. মিন্টুকে (৪৬) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

বুধবার (২৮ মে) ঢাকার ৩নং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম কবির এ রায় দেন।

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. সাজ্জাদ হোসেন সবুজ বলেন, দণ্ডের পাশাপাশি মিন্টুকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। রায় ঘোষণার আগে মিন্টুকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে। মিন্টু মানিকগঞ্জের রত্মাদিয়া গ্রামের শেখ লিয়াজ উদ্দিনের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, শিশুটির পরিবার এবং মিন্টুর পরিবার কদমতলী থানাধীন স্মৃতিধারায় পাশাপাশি বসবাস করতো। শিশুটির বাড়িতে দুইজন আত্মীয় আসে বেড়াতে। বাসায় জায়গা না থাকায় তার পরিবার তাকে ২০২১ সালের ১০ অক্টোবর থেকে মিন্টুর বাসায় তার মেয়ের সঙ্গে ঘুমোতে পাঠায়। ১৭ অক্টোবর রাত আড়াইটার দিকে মিন্টু শিশুটির শ্লীলতাহানির চেষ্টা করে। এতে তার ঘুম ভেঙে যায়। পরে তার মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করে মিন্টু। সকালে শিশুটি তার পরিবারকে বিষয়টি জানায়। এ ঘটনায় ১৮ অক্টোবর শিশুটির মা কদমতলী থানায় মামলা করেন।

মামলাটি তদন্ত করে কদমতলী থানার এসআই মোস্তাকীম পাটওয়ারী মিন্টুকে অভিযুক্ত করে ২০২২ সালের ২৯ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। একই বছরের ১৬ আগস্ট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলার বিচার চলাকালে আদালত ১০ জন সাক্ষীর মধ্যে সাত জনের সাক্ষ্য গ্রহণ করেন। আসামির আত্মপক্ষ শুনানি, যুক্তিতর্ক উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল বুধবার মামলার রায় ঘোষণা করলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১০

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১১

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১২

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৩

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৪

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৫

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৬

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৭

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৮

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৯

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

২০
X