কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৫, ০১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে ‘রিপাবলিক বাংলা’ টিভির সম্প্রচার বন্ধ চেয়ে রিট

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশে ভারতীয় বাংলা টেলিভিশন চ্যানেল ‘রিপাবলিক বাংলা’র সম্প্রচার বন্ধে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রোববার (২২ জুন) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি দায়ের করেন আইনজীবী মাহমুদুল হাসান।

রিট আবেদনে বলা হয়েছে, চ্যানেলটি বাংলাদেশে হিন্দু-মুসলিম দাঙ্গা উসকে দেওয়ার চেষ্টা করছে, যা দেশের সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি। এ কারণে চ্যানেলটির সম্প্রচার অবিলম্বে বন্ধে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করে একটি রুল জারির নির্দেশনাও চাওয়া হয়েছে।

রিটে আরও বলা হয়, অপরাধমূলক ষড়যন্ত্র করে চট্টগ্রামকে আলাদা করার চেষ্টাও করছে এই ভারতীয় টিভি। এজন্য বিটিআরসির প্রতি এই নির্দেশনাও চাওয়া হয়। তথ্য সচিব, টেলিকমিউনিকেশন সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র সচিব, বিটিআরসি সচিবসহ ৬ জনকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিপাবলিক বাংলা একটি ভারতীয় বাংলা সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেল, যা রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের মালিকানাধীন। চ্যানেলটি প্রায়ই অযাচাইকৃত এবং ভিত্তিহীন খবর প্রচার করে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে।

এ ছাড়া তাদের রাজনৈতিক প্রতিবেদনগুলো প্রায়ই একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্ব দেখায় এবং ঘটনাকে অতিরঞ্জিত করে উপস্থাপন করে। অনেক সময়, তারা ঘটনার বিবরণকে ইচ্ছাকৃতভাবে পরিবর্তন করে বা আংশিক তথ্য উপস্থাপন করে, যা সত্য থেকে অনেক দূরে। রিপাবলিক বাংলা মাঝে মধ্যে ঘৃণা ছড়ানো এবং উসকানিমূলক বক্তব্য প্রচার করে বলেও অভিযোগ রয়েছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তৃতীয় তাপপ্রবাহে স্পেন, তাপমাত্রা উঠতে পারে ৪৫ ডিগ্রিতে

চলন্ত বাসে নারী শ্রমিককে ধর্ষণচেষ্টা, চালক গ্রেপ্তার

স্পেনের বিশ্বজয়ে ফের আলোচনায় ‘বাবা ভাঙ্গা’, কতটা মিলল কথিত সেই ভবিষ্যদ্বাণী?

সিরিয়া সীমান্তের কাছে ড্রোন ভূপাতিত করল ইসরায়েল

রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ

মোস্ট সাসটেইনেবল এফএমসিজিসহ ১১ পুরস্কার জিতল প্রাণ-আরএফএল গ্রুপ 

বিদ্যুৎ ও পানি স্থাপনায় হামলার জন্য ইরানকে দায়ী করল কুয়েত

ঘৃণিত খেলোয়াড়দের তালিকায় উঠল নাম  / ফাইনাল শেষে প্রতিপক্ষকে মেরে ‘লাল কার্ড’ দেখলেন মেসির সতীর্থ

২০ জুলাই / আন্তর্জাতিক চন্দ্র দিবস আজ 

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

সাড়ে পাঁচ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

১১

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

১২

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

১৩

সন্ধ্যায় শরিক ও জোটের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

১৪

ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত

১৫

মার্কিন হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনা পর্যালোচনা করছে আইএইএ

১৬

জুলাইয়ের ‘অভিশাপ’ পিছু ছাড়ল না মেসিদের! চতুর্থবার ফাইনালে স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার

১৭

২০ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৮

ইরানি ড্রোনের বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে মার্কিন সেনা নিহত

১৯

বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

২০
X