কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ০২:২৩ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৫, ০২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ইনু-পলক-মমতাজ নতুন মামলায় গ্রেপ্তার 

আদালতে হাসানুল হক ইনু ও জুনাইদ আহমেদ পলক। ছবি : কালবেলা
আদালতে হাসানুল হক ইনু ও জুনাইদ আহমেদ পলক। ছবি : কালবেলা

আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে জুলাই আন্দোলনকেন্দ্রিক আশুলিয়া থানার হত্যা মামলায় নতুন গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া আশুলিয়া থানার পৃথক দুই মামলায় সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে আসামিদের কারাগার থেকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই মো. আনোয়ার হোসেন আশুলিয়ার রাসেল গাজী হত্যা মামলায় হাসানুল হক ইনু এবং জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

এ ছাড়া কাপড় ব্যবসায়ী মনিরুজ্জামান হত্যা মামলায় আশুলিয়া থানার এসআই মো. মজিবুর রহমান ভূঁইয়া ও ফরহাদ হোসেন নামে এক যুবককে হত্যাচেষ্টা মামলায় একই থানার এসআই মদন চন্দ্র সাহা মমতাজকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

ইনু ও পলকের মামলার অভিযোগে বলা হয়েছে, গতবছরের ৫ আগস্ট আশুলিয়ায় বেলায়েত গাজী ও সেলিনা বেগমের ছেলে মো. রাসেল গাজী পেটে গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাসেল। এ ঘটনায় তার পরিবার ৮ সেপ্টেম্বর বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করে।

এ ছাড়া মমতাজের দুই মামলা থেকে জানা যায়, গত ৫ আগস্টের দিন কাপড় ব্যবসায়ী মনিরুজ্জামান গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ৬ জুন নিহতের স্ত্রী সাজেদা পারভীন আশুলিয়া থানায় মামলা করেন। অন্যদিকে একই এলাকায় আন্দোলনে অংশ নিয়ে ফরহাদ হোসেন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এ ঘটনায় গত বছরের ২৯ সেপ্টেম্বর ভুক্তভোগী নিজেই আশুলিয়া থানায় হত্যাচেষ্টা মামলা করেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

১৯৭ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন

মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল বাসচালকের

ছেলের হাতে বাবা খুন

৬ জেলায় চাকরি দিচ্ছে পল্লী বিকাশ, বেতন ৪৫ হাজার

‘ধুম ৪’ গুঞ্জনে রণবীরের সরাসরি না

শাপলা চত্বর হত্যা মামলা / হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কমেছে বৃষ্টিপাত, সুনামগঞ্জে সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচে

জামায়াত গণতান্ত্রিক দল কি না, আমিরকেই বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

১০

অর্থমন্ত্রীর অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ

১১

কালবেলায় সংবাদ প্রকাশ / করতোয়ার ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং শুরু

১২

মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

১৩

খুবির গবেষণা / জলবায়ুর প্রভাবে উপকূলে জীবিকা, পানি ও স্যানিটেশনে ভয়াবহ সংকট

১৪

শাপলা চত্বর হত্যা মামলা / ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু

১৫

ছেলের ক্যানসার-বাবার ব্রেন টিউমার, অর্থাভাবে থমকে আছে চিকিৎসা

১৬

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা থামায় তেলের দামে বড় পতন

১৭

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ, যেভাবে মিলবে

১৮

এফআইসিসিআই এফডিআই সম্মেলনে বিসিএসআইআরের সঙ্গে যৌথ উদ্ভাবন তুলে ধরল নেসলে বাংলাদেশ

১৯

অস্ট্রেলিয়াজুড়ে মোবাইলে বেজে উঠল নতুন জাতীয় জরুরি সতর্কবার্তা

২০
X