কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০২ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ

যুবদলের মুন্না রিমান্ডে, আইনজীবীদের হট্টগোলে এজলাস ছাড়লেন বিচারক

আদালতের বারান্দায় বসে বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ। ছবি : কালবেলা
আদালতের বারান্দায় বসে বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ। ছবি : কালবেলা

রাজধানীর রামপুরা থানায় নাশকতার মামলায় যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদীর আদালত এ আদেশ দেন।

আদেশের পর বিএনপিপন্থি আইনজীবীরা আদালতে হট্টগোল শুরু করেন। এ সময় বিচারক এজলাস ছেড়ে খাসকামরায় চলে যান।

এ বিষয়ে আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ ইমরান কালবেলাকে বলেন, 'আসামি মুনায়েমের পক্ষের আইনজীবীরা আদেশের পর আদালতের মধ্যে হট্টগোল শুরু করে। এ সময় তারা বেঞ্চ ও বসার সোফা উল্টে ফেলে দেয়। বিচারক এজলাস ত্যাগ করে চলে যান।'

প্রত্যক্ষদর্শী ও আদালত সূত্র জানিয়েছে, রাজধানীর রামপুরা থানার এক মামলায় আব্দুল মুনায়েম মুন্নাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। এ সময় তার সাত দিনের রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদেশের পর বিএনপিপন্থি আইনজীবীরা আদালতের মধ্যে হট্টগোল শুরু করেন। এ সময় তারা বেঞ্চ ও বসার সোফা উল্টে ফেলে দেয়। বিচারক এজলাস ছেড়ে চলে যান। এ সময় সিনিয়র আইনজীবীরা তাদের আদালতের বাইরে বের করে দেন। তখন তারা বারান্দায় অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে।

পুলিশ ও আইনজীবীরা তাদের সরিয়ে দিলে আসামি মুন্নাকে আদালতের হাজতখানায় পাঠানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X