কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ১১:২৮ এএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ১১:৩৮ এএম
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় মরদেহ পোড়ানো মামলায় দ্বিতীয় দিনের শুনানি আজ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ছয় আন্দোলনকারীকে পুড়িয়ে হত্যাসহ সাতজনকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ অনুষ্ঠিত হবে। শুনানিতে অংশ নেবেন আসামিপক্ষের আইনজীবী।

বুধবার (১৩ আগস্ট) সকালে এই মামলায় গ্রেপ্তার ৮ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

এর আগে, গত সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ তুলে ধরে প্রসিকিউশন। এ সময়, তাদের বিরুদ্ধে ৫ আগস্ট হত্যার পর ৫ জনের লাশ ও আহত ১ জনকে পুড়িয়ে দেওয়া এবং ৪ আগস্ট আশুলিয়া থানার সামনে ১ জনকে গুলি করে হত্যার অভিযোগ আনা হয়।

মরদেহ পোড়ানোর সময় একজন আসামি জীবিত ছিলেন বলে প্রসিকিউশন উল্লেখ করেছেন। এই মামলায় মোট ১৬ জন আসামি রয়েছে, যার মধ্যে ৮ জনকে গ্রেপ্তার করে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম ও সাবেক উপপরিদর্শক বিশ্বজিৎ সাহাসহ আট আসামি এখনো পলাতক রয়েছে। পলাতক থাকা ওই আট আসামির পক্ষে দুজনকে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল।

এদিকে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুলে শিক্ষার্থী আনাসসহ ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ তৃতীয় দিনের জন্য সাক্ষ্য গ্রহণ শুরু হবে। এই মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ আট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্য নেওয়া হবে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই হত্যা মামলা / ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন সাংবাদিক আশরাফ কায়সার

প্রশাসনের সঙ্গে বৈঠকের পর খুলল তালা, ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত

এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল ছিল কি না জানাল শিক্ষা বোর্ড

সেনা সদস্যদের পদোন্নতিতে রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

আরএসএফকে ছাড় দেবে না সুদানের বাহিনী, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা

কিডনি রোগে আক্রান্ত কিশোরের কাঁধে পাঁচজনের সংসার

আগামী ৩ দিন বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

ফটিকছড়িতে চলছে ৪৮ ঘণ্টার হরতাল

চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

৩০ হাজার উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করতে চায় রাশিয়া, দাবি জেলেনস্কির

১০

কক্সবাজারে ক্রসফায়ার / একরামুল হত্যায় হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন

১১

বার্লিনে সমকামীদের উৎসবে গাড়ি হামলা, হতাহত ১৭ 

১২

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা নেই

১৩

এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যা / সাবেক এমপিসহ ১৯ আসামির নামে ট্রাইব্যুনালে অভিযোগ

১৪

নেইমারের জোড়া গোল, তবে আলোচনায় ব্যতিক্রমী উদযাপন

১৫

জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

১৬

ইরানে মার্কিন হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার কুয়েতের

১৭

‘শ্রাবণের মেঘগুলো’ গানে হাজারো শিক্ষিকার প্রতিবাদী পোস্ট 

১৮

কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের হামলা, নাবিক নিহত

১৯

কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি: শ্রমমন্ত্রী

২০
X