সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩, ০৩:৫১ পিএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ০৪:১১ পিএম
অনলাইন সংস্করণ

নির্যাতনের বর্ণনা দিয়ে আদালতে কাঁদলেন এ্যানি

আদালতে বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি : কালবেলা
আদালতে বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি : কালবেলা

পুলিশের কাজে বাধা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে ধানমন্ডি মডেল থানার মামলায় বিএনপির প্রচার সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলমের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শুনানিতে এ্যানি কিছু বলবে কিনা বিচারক জানতে চান। এ সময় তিনি বিচারকের সামনে কাঁদতে কাঁদতে বলেন, আমি রাজনীতি করি। কোনো অপরাধ করলে গ্রেপ্তার করবে। কিন্তু আমাকে থানায় নিয়ে পুলিশের উপস্থিতিতে অত্যাচার নির্যাতন করা হয়েছে। আমরা কোন যুগে বসবাস করছি। আমি কি চোর, না ডাকাত।

এদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর ধানমন্ডি মডেল থানার করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক শাহিদী হাসান। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গতকাল মঙ্গলবার রাতে ধানমন্ডির নিজের বাসা থেকে এ্যানিকে আটক করে পুলিশ।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২৩ মে ২০২৩ ধানমন্ডি সিটি কলেজের সামনে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রায় ১০-১৫ হাজার নেতাকর্মী জড়ো হয়ে পদযাত্রার সমাপনী বক্তব্য শেষে চলে যাওয়ার প্রাক্কালে দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠিসোটা, ইট-পাটকেল ও ককটেল ইত্যাদি মারাত্মক অস্ত্রশস্ত্রসহ পুলিশের সরকারি কাজে বাধাদান, পুলিশের ওপর আক্রমণ, সরকারকে উৎখাত ও জনসাধারণের জানমালের ক্ষতিসাধন, গণপরিবহন ভাঙচুর করে ক্ষতিসাধন, ককটেল বিস্ফোরণ করে ত্রাস সৃষ্টি ও নাশকতামূলক কর্মকাণ্ড শুরু করে। এ সময় পুলিশ বাধা দিলে পুলিশের ওপর হামলা করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশ অফিসার ও ফোর্স গুরুতর আহত হন। পরে সরকারি সম্পত্তি, জনসাধারণের জানমালের নিরাপত্তার জন্য বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য আসামিদের ধাওয়া করলে আসামিরা ঘটনাস্থল থেকে বিভিন্নভাবে ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় ধানমন্ডি থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের স্বপ্নযাত্রা থামিয়ে নরওয়ের নতুন ইতিহাস

চোখের জলে বিদায়...

হালান্ডের তাণ্ডবে বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বাজল ব্রাজিলের

হালান্ডের জোড়া গোলে বিদায়ের অপেক্ষায় ব্রাজিল

হালান্ডের গোলে এগিয়ে গেল নরওয়ে

বিশ্বকাপে ৪০ বছর পর যে ‘লজ্জার’ স্বাক্ষী হলো ব্রাজিল

অবশেষে মাঠে নামলেন নেইমার

ব্যাংক থেকে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের শিকার নারী

লাল কার্ড দেখেও খেলবেন যুক্তরাষ্ট্রের ফুটবলার, স্বাগত জানালেন ট্রাম্প

ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচ জিতে শেষ আটে যাবে কে, জানাল অপটা

১০

পেনাল্টি পেয়েও গোল করতে পারল না ব্রাজিল

১১

ফেসবুক পোস্টে যুবদল সভাপতির বার্তা

১২

এটাই শেষ বিশ্বকাপ, রোনালদোর ঘোষণা

১৩

বিজিবিএ’র ২০২৬-২০২৮ মেয়াদের ৬৬ স্থায়ী কমিটি গঠন

১৪

নরওয়ের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

১৫

একযোগে ৩৮ বিচারককে বদলি করে প্রজ্ঞাপন জারি

১৬

জামায়াতের দুই রুকন বহিষ্কার

১৭

ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

১৮

২০ শিশুসহ ১০০ ফিলিস্তিনিকে চিকিৎসার জন্য আশ্রয় দিল স্পেন

১৯

সেন্টমার্টিনে ট্রলার চলাচল বন্ধ, অনিশ্চয়তায় এইচএসসি পরীক্ষার্থীরা 

২০
X