কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ০৭:২২ পিএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ০৭:৫২ পিএম
অনলাইন সংস্করণ

প্রয়োজন ছাড়া সুপ্রিমকোর্টে প্রবেশে কর্তৃপক্ষের ‘না’

বাংলাদেশ সুপ্রিমকোর্ট। ছবি : সংগৃহীত
বাংলাদেশ সুপ্রিমকোর্ট। ছবি : সংগৃহীত

প্রয়োজন ছাড়া বাংলাদেশ সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে কর্তৃপক্ষ। জরুরি প্রয়োজনে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে কেউ প্রবেশ করতে চাইলে স্ব স্ব জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট সঙ্গে রাখতে বলা হয়েছে। অন্যথায় প্রাঙ্গণে প্রবেশ করা ব্যক্তিকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে গণ্য করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে রেজিস্ট্রার কার্যালয় থেকে জানানো হয়েছে।

আজ সোমবার (২০ নভেম্বর) হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিনা প্রয়োজনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবেশ না করার জন্য বলা হলো। জরুরি প্রয়োজনে কেউ প্রবেশ করলে স্ব স্ব জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট সঙ্গে রাখার জন্য বলা গেল। বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রশাসন ও সুধীন কোর্ট আইনজীবী সমিতি কর্তৃক সরবরাহ করা নির্ধারিত স্টিকার ছাড়া গাড়ি প্রবেশ নিষিদ্ধ করা হলো। অন্যথায় অবৈধ অনুপ্রবেশকারী গণ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সুপ্রিমকোর্ট প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার অধস্তন আদালতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ অবস্থায় নিরাপত্তার স্বার্থে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের আইডি কার্ড এবং গাড়ি প্রবেশের ক্ষেত্রে স্টিকার ব্যবহার করতে বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে পুলিশ-সেনার সতর্ক পাহারা, দেখা মেলেনি আ.লীগ নেতাকর্মীদের

ইউরোপে তীব্র তাপপ্রবাহে বিদ্যুৎ গ্রিডে চাপ, ব্ল্যাকআউট ও দাম বৃদ্ধির শঙ্কা

ডেঙ্গুসহ মশাবাহিত সব রোগ প্রতিরোধে উচ্চপর্যায়ের ‘টাস্কফোর্স’ গঠন

মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী

কেন পাকিস্তান সফরে গেলেন ইরানের প্রেসিডেন্ট?

নিরাপদ খাদ্যের লড়াইয়ে গণমাধ্যম : এফওপিএল নিয়ে সাংবাদিক কর্মশালা

নারী মাদককারবারিকে পুলিশে দিল ছাত্রদল

চট্টগ্রামে ডেঙ্গু ঝুঁকিতে তিন স্কুলের দেড় হাজার শিক্ষার্থী

সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা

ডেঙ্গু মোকাবিলায় শ্রীলঙ্কায় সেনা মোতায়েন

১০

মেসিকে বাড়তি সুবিধা দিচ্ছে ফিফা!

১১

পানি পান করে হাসপাতালে ৩২ শিক্ষার্থী

১২

হোয়াইট হাউসে হামলার ষড়যন্ত্র, এফবিআইয়ের জালে আরও দুজন

১৩

কাউকে গ্রেপ্তারের আগে সঠিকভাবে পরিচয় নিশ্চিত করুন : মেয়র শাহাদাত

১৪

সিএনএনের বিশ্লেষণ / তেলের দাম কি এখন চীনের ওপর নির্ভর করবে?

১৫

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৬

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে চট্টগ্রামে কড়া সতর্কতা

১৭

শূন্য পদে শিক্ষক নিয়োগ দিতে না পারার কারণ জানালেন মন্ত্রী

১৮

বেলারুশকে রক্ষায় সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত রাশিয়া

১৯

বিশ্বকাপের নকআউটে উঠেছে যেসব দল, বিদায় নিশ্চিত যাদের

২০
X