কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

বিআইডব্লিউটিএর ছয় সিবিএ নেতার বিচারে হাইকোর্টের নির্দেশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) প্রধান কার্যালয়ের এক কর্মচারীকে কর্মস্থলে পিটিয়ে রক্তাক্ত জখমের মামলায় সংস্থাটির ছয় সিবিএ নেতার বিরুদ্ধে বিচার শুরু করতে নিম্ন আদালতকে (বিচারিক আদালত) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। উচ্চ আদালতের এই আদেশের ফলে আসামিদের বিরুদ্ধে বিচারকাজ পরিচালনায় আর কোনো আইনি বাধা নেই।

১৬ নভেম্বর এই আদেশ দেন বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের দ্বৈতবেঞ্চ। ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের ২০১৯ সালের এক আদেশের বিরুদ্ধে করা আসামিপক্ষের কোয়াশমেন্ট পিটিশনের (মামলা নং ফৌজদারি বিবিধ ৪৩৮৫৪/২০১৯) ওপর পূর্ণাঙ্গ শুনানি হয়।

অভিযোগে ছয় আসামির মধ্যে রয়েছে বিআইডব্লিউটিএ শ্রমিক কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম (চাকরি থেকে অবসরপ্রাপ্ত), সহসভাপতি মো. আক্তার হোসেন (বর্তমানে কার্যকরী সভাপতি), অর্থ সম্পাদক নাজমুল কবির মজুমদার (বর্তমানে বহিস্কৃত), সমাজকল্যণ সম্পাদক মো. আলী হোসেন ও সাংগঠনিক সম্পাদক পান্না বিশ্বাস।

অন্যদিকে মামলার বাদী হলেন একই সংগঠনের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক (বর্তমানে বহিস্কৃত) ও বিআইডব্লিউটিএ প্রধান কার্যালয়ে হিসাব বিভাগের তৎকালীন রেকর্ড কিপার সঞ্জীব কুমার দাশ।

মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৭ জুলাই দুপুরে সঞ্জীব কুমার দাশ দায়িত্ব পালনকালে অভিযুক্ত ছয় কর্মচারী সেখানে গিয়ে তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। কথাকাটাকাটির একপর্যায়ে সঞ্জীব কুমার দাশের ওপর হামলা চালান তারা। এতে রক্তাক্ত জখম হন তিনি। এ সময় হামলাকারীরা তার কাছে থাকা নগদ টাকা, সোনার চেইন, মোবাইল ফোনসেট ও জাতীয় পরিচয়পত্রসহ কিছু কাগজপত্র ছিনিয়ে নেন।

ঘটনাস্থলে উপস্থিত কয়েক কর্মচারী আহত সঞ্জীবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসার পর সুস্থ হয়ে সিএমএম আদালতে ছয়জন হামলাকারীর নামোল্লেখ করে তাদের বিরুদ্ধে মামলার আবেদন করেন তিনি। যার নং সিআর ১৫৯৭/২০১৭। আদালত বাদীর অভিযোগ আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য আদেশ দেন। তদন্ত শেষে ছয় আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পিবিআই।

এরপর মুখ্য মহানগর হাকিম আদালত মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর হাকিম আদালত-১৫ তে পাঠান। সংশ্লিষ্ট আদালতের বিচারক অভিযোগপত্র আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারির আদেশ দেন। আসামিদের উপস্থিতিতে উভয়পক্ষের শুনানি নিয়ে ছয় আসামির মধ্যে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। অপর আসামি মো. আলী হোসেনকে অভিযোগ থেকে অব্যাহতি দেন আদালত। বিচারিক আদালতের এ আদেশকে চ্যালেঞ্জ করে ১নং আসামি আবুল হোসেন মামলাটি কোয়াশমেন্ট (খারিজ/বাতিল) চেয়ে উচ্চ আদালতে যান। দীর্ঘ চার বছর পর উভয়পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে আদালত আবুল হোসেনের আবেদন নাকচ এবং পিবিআইর অভিযোগপত্রভুক্ত ছয় আসামির বিরুদ্ধে নতুন করে অভিযোগ গঠনের আদেশ দেন।

হাইকোর্টে সঞ্জীব কুমার দাশের পক্ষে অ্যাডভোকেট মন্টু চন্দ্র ঘোষ শুনানি করেন। আর পিটিশনকারী আবুল হোসেনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মাসুদুর রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই শহীদের জননীর কান্নায় আবেগাপ্লুত প্রধানমন্ত্রী

সিলেটে ৫ হাজার কোটি টাকার সড়ক ও ড্রেনেজ প্রকল্প অনুমোদন: বাণিজ্যমন্ত্রী

রাজধানীতে ব্যাপক বৃষ্টির আভাস, বিভিন্ন অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা

জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক ছাত্রলীগ নেতা আটক

কর্মস্থলে যাওয়ার পথে প্রাণ গেল নারীর

ঘানায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪

জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রি, গ্রেপ্তার ২

শেষ ষোলোর মহারণের আগেই ফরাসি শিবিরে দুঃসংবাদ

খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে দ্বিতীয় দিনেও তেহরানে ছুটছে মানুষ

পায়রায় ৩ নম্বর সতর্কতা সংকেত

১০

জুলাই নিয়ে কটাক্ষ / শাওন-মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

১১

ভারত থেকে আসা ১৬ ড্রাম ইউএসপি কেমিকেল জব্দ করল বিজিবি

১২

মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

১৩

ভাঙ্গা স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে হত্যা মামলা, বিলুপ্ত কমিটি

১৪

খামেনির জানাজায় আসা তীর্থযাত্রীদের জন্য ৫ হাজারের বেশি স্কুল খুলে দিল ইরান

১৫

‘অ্যান্টি টেররিজম’ ও ‘কাউন্টার টেররিজমের’ হচ্ছে নতুন নাম, বাড়ছে দায়িত্ব

১৬

শত কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

১৭

দেশে বাড়ছে জ্বালানি তেলের মজুত

১৮

পে-স্কেলের গেজেট নিয়ে নতুন বার্তা, কোন গ্রেডের বেতন কত

১৯

ঘর পোড়ার মধ্যে আলু পোড়া

২০
X