কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ০৮:১৮ এএম
অনলাইন সংস্করণ

সিলেটে শেখ হাসিনাকে নিরাপত্তা দেবে ৪ সহস্রাধিক ফোর্স

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি

প্রতিবারের মতো এবারও সিলেট থেকে নির্বচনী প্রচারণা শুরু করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আনুষ্ঠানিকভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করতে আজ (২০ ডিসেম্বর) সিলেট আসছেন বঙ্গবন্ধুকন্যা।

তার আগমন ঘিরে সিলেটজুড়ে আওয়ামী লীগ নেতাকর্মীর মধ্যে চলছে উৎসবের আমেজ। আর ভিভিআইপি প্রটোকল নিয়ে অনেকটা নির্ঘুম রাত কাটছে প্রশাসনের।

ইতোমধ্যে শাহজালাল (র.) ও শাহপরান (র.) মাজার, নগরের আলিয়া মাদ্রাসা ময়দানে জনসভাস্থল এবং মঞ্চসহ সম্ভাব্য সব স্থানে সর্বোচ্চ নিরাপত্তার জন্য সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে। সিলেট মেট্রোপলিটন ও রেঞ্জ পুলিশ ছাড়াও বাইরে থেকে পৃথক আরও আড়াইহাজার ফোর্স সংযুক্ত করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. জাকির হোসেন খান জানিয়েছেন, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কোনো স্তর নয়, পুরো সিলেটে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মোতায়েন থাকবে চার হাজার পুলিশ ফোর্স। ময়মনসিংহ রেঞ্জ থেকে আড়াইহাজার পুলিশ ফোর্স যুক্ত করা হয়েছে। এ ছাড়াও পোশাকে এবং সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। যানবাহন চলাচল নিয়ন্ত্রণে প্রতিটি পয়েন্টে ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট আগমনের পর শাহজালাল (র.) ও শাহপরান (র.) মাজার জিয়ারত শেষে জনসভায় ভাষণ দেবেন। তাই প্রধানমন্ত্রীর গমনাগমনে সাধারণ মানুষ উচ্ছ্বসিত। তবে সবাইকে সুশৃঙ্খলভাবে আইন মেনে চলার অনুরোধ জানান জাকির হোসেন। এর বাইরেও আইনশৃঙ্খলা বাহিনীর সবগুলো ইউনিট এবং স্পেশাল ফোর্স নিরাপত্তায় নিয়োজিত থাকছে।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

১০

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

১১

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

১২

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

১৪

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

১৫

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

১৬

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

১৭

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

১৮

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

১৯

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

২০
X