কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩১ পিএম
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২৬ পিএম
অনলাইন সংস্করণ

সোমেশ্বরীর বালুমহাল ইজারা প্রক্রিয়া স্থগিত 

হাইকোর্ট ভবন। পুরোনো ছবি
হাইকোর্ট ভবন। পুরোনো ছবি

নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে বালুমহাল ইজারা দরপত্রসংক্রান্ত সব কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে আদালত অ্যাটর্নি জেনারেল অফিসকে প্রদত্ত আদেশ নেত্রকোনা জেলা প্রশাসককে অবহিত করারও নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) আবেদনের প্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। বেলার আইনজীবী হাসানুল বান্না এ তথ্য নিশ্চিত করেছেন। গত দুই ফেব্রুয়ারি ‘রাক্ষস গিলছে সোমেশ্বরী’ শিরোনামে কালবেলায় সংবাদ প্রকাশিত হয়।

বেলার আইনজীবী জানান, সোমেশ্বরী নদী রক্ষায় ২০১৫ সালে ২৯ জুলাই উচ্চ আদালতের দেওয়া আদেশ বাস্তবায়ন হয়নি। উল্টো গত ২৮ জানুয়ারি নেত্রকোনা জেলা প্রশাসক এই নদীতে নতুন করে বালু মহাল ইজারা দিতে দরপত্র আহ্বান করেন। যার প্রেক্ষিতে আমরা হাইকোর্টে দরপত্র স্থগিত চেয়ে ও আগের আদেশ বাস্তবায়ন না হওয়ার কথা উল্লেখ করে আবেদন করি।

দরপত্রসংক্রান্ত সব কার্যক্রম স্থগিত চেয়ে বেলা কর্তৃক দায়েরকৃত আবেদনের শুনানি শেষে নেত্রকোনা সোমেশ্বরী নদীতে বালুমহাল ইজারা দরপত্রসংক্রান্ত সকল কার্যক্রমের ওপর স্থগিতাদেশ প্রদান করেছেন আদালত। বিচারপতি কে এম কামরুল কাদের এবং বিচারপতি খিজির হায়াত এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। তবে, কতদিনের জন্য এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে তা আদেশের কপি হাতে না আসা পর্যন্ত বলা যাচ্ছে না বলে জানিয়েছেন বেলার আইনজীবী হাসানুল বান্না।

বান্না বলেন, নেত্রকোনা জেলা প্রশাসক আদালতের আদেশ ও বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর বিধান লঙ্ঘন করে সোমেশ্বরী নদীতে মামলাভুক্ত পাঁচটি বালু মহাল ১৪৩১ বঙ্গাব্দের জন্য ইজারার উদ্দেশে বিগত ২৮ জানুয়ারি নতুন করে দরপত্র আহ্বান করেন। দরপত্র দাখিলের শেষ দিন ছিল আজ বৃহস্পতিবার। বর্তমানে বালুমহালগুলো থেকে মোস্তাক আহমেদ রুহীর মালিকানাধীন মেসার্স রুহী এন্টারপ্রাইজ এবং মো. জাহাঙ্গীর আলমের মালিকানাধীন মেসার্স জিহান এন্টারপ্রাইজ ইজারাগ্রহীতা হিসেবে বালু উত্তোলন করছে। বেলার পক্ষে মামলা পরিচালনা করেন সৈয়দা রিজওয়ানা হাসান এবং তাকে সহযোগিতা করেন হাসানুল বান্না। মামলায় ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রধানদের বিবাদী করা হয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

১০

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

১১

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

১২

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

১৩

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

১৪

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১৫

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

১৬

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

১৭

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

১৮

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

১৯

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

২০
X