কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ মে ২০২৪, ০৫:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ড. ইউনূসের কর ফাঁকি মামলার প্রথম দিনের শুনানি শেষ

ড. মুহাম্মদ ইউনূস। পুরোনো ছবি
ড. মুহাম্মদ ইউনূস। পুরোনো ছবি

অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের ৬৬৬ কোটি টাকা কর ফাঁকির মামলায় হাইকোর্টে প্রথম দিনের শুনানি শেষ হয়েছে। পরে শুনানি জন্য ১৬ ও ২১ জুলাই নির্ধারণ করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ মে) বিচারপতি মো. খুরশিদ আলম সরকারের দ্বৈত বেঞ্চ শুনানি শেষে এই দিন ধার্য করেন।

এর আগে, গত ১১ মার্চ ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ফাঁকির মামলা তিন মাসের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।

২০২২ সালের ৪ জুলাই ২৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রামীণ টেলিকমের ৮ কর্মকর্তাসহ ১৪ জনের বিরুদ্ধে মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে অভিযোগের প্রাথমিক প্রমাণ মেলায় অধ্যাপক ইউনূসসহ তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে সংস্থাটি।

জানা গেছে, গত বছরের ২৫ জুলাইয়ে সর্বোচ্চ আদালতের নির্দেশে কোষাগারে বকেয়া দানকর বাবদ ১২ কোটি ৪৬ লাখ ৭২ হাজার টাকা জমা দেন ড. ইউনূস। সাউথইস্ট ব্যাংকে পে-অর্ডারের মাধ্যমে এই অর্থ পরিশোধ করেন তিনি।

উল্লেখ্য, গত ১ জানুয়ারি ঢাকার তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান শেখ মেরিনা সুলতানা এক মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. ইউনূস এবং পরিচালক আশরাফুল হাসান, নুরজাহান বেগম ও এম শাহজাহানকে ছয় মাসের কারাদণ্ড দেন। একইসঙ্গে তাদের চার জনকেই ৩০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ২৫ দিন কারাদণ্ড দেন আদালত। আর রায়ের পরই আলাদা জামিন আবেদন করলে চার জনকেই আপিলের শর্তে জামিন দেন আদালত। বর্তমানে শ্রম আইন লঙ্ঘনের মামলায় জামিনে আছেন ড. মুহাম্মদ ইউনূসসহ চারজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা

দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

১০

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

১১

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

১২

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

১৩

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

১৪

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

১৫

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

১৬

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

১৭

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

১৮

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

১৯

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

২০
X