কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুন ২০২৪, ১০:১১ এএম
অনলাইন সংস্করণ

বিচারক ছুটিতে, শিক্ষার্থী অরিত্রীর আত্মহত্যা প্ররোচনা মামলার রায় পেছাল

অরিত্রী অধিকারী। পুরোনো ছবি
অরিত্রী অধিকারী। পুরোনো ছবি

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রী অধিকারীকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলার রায় ঘোষণা আজ সোমবারও হচ্ছে না। ঢাকার ১২তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন ছুটিতে থাকায় পাঁচবারের মতো মামলাটির রায় ঘোষণা পিছিয়ে যাচ্ছে।

সোমবার (৩ জুন) সকালে সংশ্লিষ্ট আদালতের বেন্স সহকারী হিমেল কালবেলাকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বিচারক ছুটিতে থাকায় আজ রায় হচ্ছে না। তবে ভারপ্রাপ্ত বিচারক রায়ের নতুন তারিখ নির্ধারণ করবেন।

এ মামলার আসামিরা হলেন- ভিকারুননিসা নূন স্কুলের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস ও শাখা প্রধান জিনাত আক্তার।

এর আগে গত বছরের ২৭ নভেম্বর একই আদালত রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে এ মামলায় রায় ঘোষণার জন্য ২১ জানুয়ারি দিন ধার্য করেন। তবে রায় প্রস্তুত না হওয়ায় ৮ ফেব্রুয়ারি, ৩ মার্চ ও ৯ এপ্রিল এ মামলাটির রায় ঘোষণা হয়নি।

২০১৮ সালের ৪ ডিসেম্বর অরিত্রীর আত্মহত্যার ঘটনায় রাজধানীর পল্টন থানায় তার বাবা দিলীপ অধিকারী বাদী হয়ে মামলা দায়ের করেন। ২০১৯ সালের ২০ মার্চ এ দুই শিক্ষককে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক কামরুল হাসান তালুকদার। আসামিদের নির্দয় ব্যবহারে অরিত্রী আত্মহত্যায় প্ররোচিত হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা। অভিযোগ প্রমাণিত না হওয়ায় শ্রেণিশিক্ষক হাসনা হেনাকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়।

একই বছরের ১০ জুলাই এ দুই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। এ মামলার বিচার চলাকালীন ১৮ জনের মধ্যে ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ৩ ডিসেম্বর পরীক্ষা চলাকালে অরিত্রীর কাছে মোবাইল ফোন পান শিক্ষক। মোবাইল ফোনে নকল করেছে— এমন অভিযোগে অরিত্রীর মা-বাবাকে নিয়ে স্কুলে যেতে বলা হয়। দিলীপ অধিকারী তার স্ত্রী ও মেয়েকে নিয়ে স্কুলে গেলে ভাইস প্রিন্সিপাল তাদের অপমান করে কক্ষ থেকে বের হয়ে যেতে বলেন। অধ্যক্ষের কক্ষে গেলে তিনিও একই রকম আচরণ করেন। এ সময় অরিত্রী দ্রুত অধ্যক্ষের কক্ষ থেকে বের হয়ে যায়। পরে শান্তিনগরে বাসায় গিয়ে তিনি দেখেন, অরিত্রী তার কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়নায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে জামায়াতের আমির / ‘ভালোয় ভালোয় জুলাই সনদ মেনে নিন, না হলে জনগণই জবাব দেবে’

আইইউবিএটিতে আন্তর্জাতিক বৃত্তিবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী বন্যার্তদের পাশে আছেন: চসিক মেয়র

বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস আজ

দল গোছাতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

মায়ের দায়ের কোপে জান গেল নেশাগ্রস্ত ছেলের

বর্ষার কবিতায় মুখর চট্টগ্রাম শিল্পকলা একাডেমি

গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না: নাহিদ ইসলাম

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ব্র্যাক ব্যাংকে ছয় মাসে সিএএসএ ডিপোজিটে ৫ হাজার কোটি টাকার প্রবৃদ্ধি

১০

চট্টগ্রামে চার বছরে পানিতে ডুবে প্রাণ গেল ২৮২ জনের

১১

সেমিকন্ডাক্টর ও বিয়ার সামিট ২০২৬ / ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী  

১২

ছয় মাসে ১,৩৮৪ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করল মেটলাইফ

১৩

আরশোলাদের সব কর্মসূচি প্রত্যাহার

১৪

ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবনে ঝুলছিল যুবকের মরদেহ

১৫

প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন করে হয়েছিলেন নেতা, সেই একই আন্দোলনে হলো পতন

১৬

কবে মুখোমুখি ভারত-পাকিস্তান? জানা গেল সূচি

১৭

রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া, দলিল লেখক গ্রেপ্তার

১৮

এনপলি গ্রুপের বার্ষিক পরিবেশক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

১৯

গণতন্ত্রে জবাবদিহি অনির্দিষ্টকাল এড়িয়ে যাওয়া যায় না: শশী থারুর

২০
X