কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৪, ০৭:৩৭ পিএম
আপডেট : ১৪ জুন ২০২৪, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

আবার জেলে যেতে হতে পারে পরীমণিকে

নায়িকা পরীমণি। পুরোনো ছবি
নায়িকা পরীমণি। পুরোনো ছবি

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। সিনেমার চেয়ে সিনেমার বাইরের জীবন নিয়েই বেশি আলোচনার জন্ম দিয়েছেন এই নায়িকা। কখনো ক্লাব মদের পার্টি আবার কখনো পাঁচ তারকা হোটেলে ঢাকডোল পিটিয়ে জন্মদিন উদযাপন করে আলোচনায় রূপালি পর্দার এই নায়িকা। তবে ২০২১ সালের ৮ জুনের এক সিসিটিভির ফুটেজে দেখা যায়, মধ্যরাতে ব্যক্তিগত সহকারী, মেকআপম্যানসহ কয়েকজনকে নিয়ে বোটক্লাবে প্রবেশ করেন পরীমণি। কিছুক্ষণ পর অচেতন অবস্থায় তাকে বের করতে দেখা যায়।

বোট ক্লাবকাণ্ডের তিন বছর পার হলো। তিন বছর আগে সাভারের বোট ক্লাবকাণ্ডে আলোচনায় আসেন ব্যবসায়ী নাছির উদ্দিন মাহমুদ। তার বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ তোলেন চিত্রনায়িকা পরীমণি। তার বিরুদ্ধে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ পেয়ে চার্জশিট দেয় পুলিশ।

অন্যদিকে নাছির কারামুক্ত হয়ে আদালতে পরীমণির বিরুদ্ধে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলা করেন। সেই মামলায় সত্যতা পেয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই প্রতিবেদন দাখিল করে। এতে বিচার পেতে পরীমণি ও নাছির মুখোমুখি হন।

তাদের দুজনের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পায় পুলিশ। তবে বিচার প্রক্রিয়ার মাধ্যমে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে তারা দোষী, না নির্দোষ সেটা প্রমাণিত হওয়ার অপেক্ষায়। তবে শ্লীলতাহানির মামলায় আসামিরা আদালতে হাজিরা দিলেও পরীমণির সাক্ষ্যগ্রহণ শেষ না হওয়ায় বিচার কাজ এগোয়নি ততটা।

বারবার তারিখ ধার্য করা হলেও দুই পক্ষের ব্যস্ততার অজুহাতে আটকে আছে বিচারকাজ। ২০২২ সালের ১৮ মে মামলাটির বিচার শুরুর পর আদালত সাক্ষ্যগ্রহণের জন্য ১০টি তারিখ ধার্য করলেও এরই মধ্যে ৯টি ধার্য শেষ হলেও কোনো সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়নি।

এদিকে, ব্যবসায়ী নাছিরের মামলায় আগামী ২৫ জুন পরীমণিকে আদালতে উপস্থিত হতে হবে। পিবিআইর দেওয়া প্রতিবেদনে সমন জারি রয়েছে। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর পাবলিক প্রসিকিউটর শহিদুল ইসলাম বলেন, সাক্ষী হাজির না করে সময়ের আবেদন করা হয়। বাদীপক্ষ কোনো যোগাযোগ করে না। এসব কারণে মামলার বিচার বিলম্বিত হয়।

নাছিরের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল বলেন, পরীমণির করা মামলায় ধার্য তারিখে হাজির না হওয়ায় বাধাগ্রস্ত হচ্ছে বিচার, ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। পরীমণি হাজির হলে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে, সেই কারণেই তিনি হাজির হন না বলেও মনে করেন তিনি।

পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী বলেন, আসামিরা ব্যবসায়িক কারণে দেশের বাইরে থাকেন। ফলে আদালত সাক্ষ্যগ্রহণের জন্য দীর্ঘদিন পরপর তারিখ দেন। এ ছাড়া পরীমণি অসুস্থ ও শুটিংয়ের কারণে আদালতে সাক্ষ্য দিতে আসতে পারেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১০

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

১১

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

১২

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১৩

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১৪

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১৫

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৬

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১৭

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৮

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৯

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

২০
X