কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ১২:১১ পিএম
অনলাইন সংস্করণ
অনুসন্ধান করবে দুদক

রংপুর সিটি মেয়র ও দুই প্রকৌশলীর ‘হরিলুট’

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক ও দুই প্রকৌশলী মো. এমদাদ ও মো. আজম আলীর দুর্নীতি ও অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তারা পরস্পর যোগসাজশে বিভিন্ন প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে বিপুল পরিমাণে অর্থ লোপাট করেছে বলে সত্যতা পেয়েছে দুদক। মঙ্গলবার (১ অক্টোবর) দুদকের একটি সূত্র কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছে।

দুদক সূত্রে জানা গেছে, তারা পরষ্পর যোগসাজশে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। ২০১৯ সালের ৭ নভেম্বর রংপুর সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডে সড়ক বাতি স্থাপনে ৪৮ কোটি ৮৪ লাখ টাকার বৈদ্যুতিক মালামাল ক্রয়ের জন্য আহ্বান টেন্ডারে Adex Corporation Ltd ও Khirul Kabir Rana (KKR-AE) এর কাগজে ভুল থাকা সত্ত্বেও তাদের কাজ প্রদান করা হয়। টেন্ডারের স্পেসিফিকেশনের মধ্যে লাইট এর অরিজিন ইউরোপ, জার্মান ও হল্যান্ডের শর্ত থাকলেও Adex Corporation Ltd চায়না ব্যান্ডের লাইট LEDVANCE প্রদান করেন। এর মাধ্যমে তারা সিন্ডিকেট করে বিপুল পরিমানে অর্থ হাতিয়ে নিয়েছেন। এসব অর্থে নামে বেনামে বিপুল সম্পদ তৈরি করেছে এই দম্পতি। যা তাদের বৈধ আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

দুদক সূত্রে জানা গেছে, সাবেক মেয়র মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক ও তার স্ত্রীর ঢাকাতে একাধিক ফ্ল্যাট ও প্লট রয়েছে। এছাড়াও রংপুর শহরে দোকান থেকে কর আদায়, লাইসেন্স প্রদান, ডিজিটাল সেবা প্রদানেও ব্যাপক অনিয়মের তথ্য মিলেছে দুদকের গোপন অনুসন্ধানে।

সাবেক মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. এমদাদ, ইঞ্জিনিয়ার মো. আজম আলী পরস্পর যোগসাজশে রংপুর সিটি করপোরেশনের বৈদ্যুতিক সরঞ্জামাদি ক্রয় প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির সত্যতা গোপন সোর্স মূলে জানতে পেরেছে দুর্নীতি দমন কমিশন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১০

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১১

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১২

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৩

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৪

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৫

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৬

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৭

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৮

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৯

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

২০
X