কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪, ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রকৌশলী তামিমকে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি অ্যাবের

অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের লোগো। ছবি : সংগৃহীত
অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের লোগো। ছবি : সংগৃহীত

দীপ্ত টিভিতে কর্মরত প্রকৌশলী তানজিল হাসান তামিমের মৃত্যুতে শোক প্রকাশ করে অবিলম্বে তাকে হত্যকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে বিএনপিপন্থী প্রকৌশলীদের সংগঠন ‘অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ’ (অ্যাব)।

শুক্রবার (১১ অক্টোবর) সংগঠনের সভাপতি প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু ও মহাসচিব প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ এক বিবৃতিতে বলেন, বিপ্লব-উত্তর বাংলাদেশে এ ধরনের মৃত্যু কোনোভাবেই কাম্য নয়। এ ধরনের ঘটনা প্রকৌশল সমাজে এবং সারা দেশের সাধারণ মানুষের মধ্যে তীব্র সমালোচনার জন্ম দেবে। তাই অবিলম্বে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর সঙ্গে সঙ্গে ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। অ্যাবের সব নেতা প্রকৌশলী তামিমের মৃত্যুতে গভীরভাবে শোকাহত, মর্মাহত ও ব্যথিত।

তারা বলেন, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে পাস করা এবং দীপ্ত টিভিতে কর্মরত প্রকৌশলী তানজিল হাসান তামিম গতকাল মহানগর আবাসিক এলাকায় তাদের পারিবারিক বাসায় কিছু দুষ্কৃতকারীর আক্রমণের শিকার হন। পরবর্তীতে প্রকৌশলী তামিম মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রকৌশলী তামিমের বড় ভাইও একজন প্রকৌশলী।

নেতারা বলেন, আমরা প্রকৌশলী তামিমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবার, আত্মীয়-স্বজনসহ সংশ্লিষ্টদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তাদের পরিবার প্রকৌশলী তামিমকে ফিরে পাবে না, কিন্তু তারা যেন সঠিক বিচার পায়। মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন প্রকৌশলী তামিমকে বেহেস্ত নসিব করেন, এই দোয়া করি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

১০

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

১১

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১২

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১৩

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১৪

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৫

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১৬

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৭

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৮

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৯

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

২০
X