কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪, ০৩:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বাড্ডায় অপহৃত ব্যবসায়ী গোপালগঞ্জ থেকে উদ্ধার

গ্রেপ্তারকৃত মো. ইয়াসিন শিকদার (২৭)। ছবি : কালবেলা
গ্রেপ্তারকৃত মো. ইয়াসিন শিকদার (২৭)। ছবি : কালবেলা

রাজধানীর বাড্ডা এলাকা থেকে অপহৃত ব্যবসায়ী মিন্টু শিকদারকে উদ্ধারসহ এক অপহরণকারীকে গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বাড্ডা থানা পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম মো. ইয়াছিন শিকদার (২৭)।

বুধবার (১৬ অক্টোবর) ডিএমপির উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১৫ অক্টোবর) রাত ৮টায় গোপালগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় অপহরণের কাজে ব্যবহৃত একটি গাড়ি জব্দ করা হয়।

গতকাল ভিকটিম মিন্টু শিকদারের বড় ভাই মো. আব্দুল কাদের শিকদার বাড্ডা থানায় একটি অপহরণ মামলা রুজু করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মিন্টু শিকদার সিটি মানি এক্সেঞ্জ লি.- এর প্রোপ্রাইটার ও ম্যানেজিং ডিরেক্টর। মিন্টু শিকদার ও তার মামাতো ভাই আমির হামজা গত ১৪ অক্টোবর ২০২৪ তারিখ সকাল আনুমানিক ৮.৫০ টায় মধ্য বাড্ডার বৈশাখী সরণি এলাকার ভাড়া বাসা থেকে অফিসে যাওয়ার উদ্দেশে বের হয়। সকাল আনুমানিক ৯টার সময় তারা বাড্ডা থানার গুদারাঘাট বাড্ডা হাইস্কুল গলি লেকপাড় এলাকায় পৌঁছালে গ্রেপ্তারকৃত ইয়াসিন শিকদারসহ অজ্ঞাতনামা ৭/৮ জন ব্যক্তি তাদের পথ রোধ করে মিন্টু শিকদারকে জোরপূর্বক একটি সাদা CHR গাড়িযোগে অপহরণ করে নিয়ে যায়।

এ সময় তার মামাতো ভাই মো. আমির হামজাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়।

মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অপহরণকারী ও ভিকটিমের অবস্থান শনাক্ত করা হয়। মঙ্গলবার রাত ৮ টার দিকে গোপালগঞ্জ থানা পুলিশের সহায়তায় গোপালগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী ইয়াছিন শিকদারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ভিকটিম মিন্টু শিকদারকে উদ্ধার করা হয় এবং অপহরণের কাজে ব্যবহৃত CHR গাড়িটিও জব্দ করা হয়।

জব্দকৃত গাড়ি। ছবি : কালবেলা

অপহরণকারী ইয়াছিন শিকদার একজন পেশাদার প্রতারক। সে বিভিন্ন সময় বিভিন্ন ব্যবসায়ীকে টার্গেট করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করতো। সে অর্থ আত্মসাৎ করার উদ্দেশে ভিকটিম মিন্টু শিকদারকে অপহরণ করেছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

গ্রেপ্তারকৃত ইয়াছিন শিকদারকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপহরণে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১০

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১১

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১২

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১৩

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১৪

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১৫

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৬

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৭

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১৮

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

১৯

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

২০
X