কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪, ০৮:০৯ পিএম
অনলাইন সংস্করণ

গুলশান থেকে গাড়িসহ আবাসন ব্যবসায়ীকে অপহরণ

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

রাজধানীর গুলশানে দিনে দুপুরে এক ব্যবসায়ীকে অপহরণ করেছে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা। এরপর ওই ব্যবসায়ীর পরিবারের কাছে মুক্তিপণ দাবি করছে তারা। অপহৃত ব্যক্তি আইয়ুব খান একজন আবাসন ব্যবসায়ী।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে এই অপহরণের ঘটনা ঘটে। এই ঘটনায় মো. রিপন নামে সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদ আহম্মেদ কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি কালবেলাকে বলেন, অপহরণের আগে ওই ব্যবসায়ীর গাড়িচালককে কয়েকজন ব্যক্তি জোর করে গাড়ি থেকে নামিয়ে দেয়। তারপর সেই ব্যবসায়ীকে নিয়ে তারই গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা। আমরা মো. রিপন নামে একজন সন্দেহভাজনকে আটক করেছি। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। গাড়ি এবং অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারের চেষ্টা চলছে।

ব্যবসায়ীকে অপহরণের ঘটনার পেছনে কোনো কারণ জানা গেছে কি না- এমন প্রশ্নের জবাবে গুলশান থানার ওসি বলেন, কারা কেন তাকে অপহরণ করেছে সেটা আমরা জানতে পারিনি।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে গুলশান-২ এর ডিসিসি মার্কেটের সামনে থেকে অপহরণকারীরা আইয়ুব খান তুলে নিয়ে যায়। আইয়ুব খানের ব্যবসায়িক অংশীদার তানজির রহমান বলেন, ব্যক্তিগত কাজে আইয়ুব খান মঙ্গলবার দুপুরে গুলশানে আসেন। কাজ শেষে ডিসিসি মার্কেটের সামনে নিজের গাড়িতে ওঠার সময় কয়েকজন ব্যক্তি তার গাড়ি চালককে মারধোর করে গাড়ি থেকে নামিয়ে দেয়। এরপর গাড়িটি নিয়ন্ত্রণে নিয়ে বনানীর দিকে রওনা হন তারা।

তানজির বলেন, বিষয়টি জানাজানির পর পরিবারের লোকজন আইয়ুব খানের মোবাইলে ফোন করলে দুর্বৃত্তরা ফোন ধরে প্রথমে ১০ লাখ টাকা এবং পরে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১০

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১১

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১২

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৩

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৪

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৫

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৬

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৭

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৮

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৯

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

২০
X