কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ

চার মামলার আসামি পবন গ্রেপ্তার

গ্রেপ্তার পবন চন্দ্র দাস। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার পবন চন্দ্র দাস। ছবি : সংগৃহীত

রাজধানীর মতিঝিল বাণিজ্যিক এলাকা থেকে চাঁদাবাজির ৪ মামলার আসামি পবন চন্দ্র দাসকে (৫০) চাঁদা আদায়ের টাকাসহ গ্রেপ্তার করেছে ডিএমপির মতিঝিল থানা পুলিশ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত ৯টার দিকে মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মতিঝিল থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মতিঝিল থানার একটি টিম রাত্রিকালীন টহল ডিউটি করার সময় জানতে পারে মতিঝিল পূবালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বটগাছের বিপরীত পাশে ফুটপাতের বিভিন্ন দোকান থেকে এক ব্যক্তি জোরপূর্বক চাঁদা তুলছে। এমন তথ্যের ভিত্তিতে ওই স্থান থেকে চাঁদা উত্তোলনরত অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর চাঁদাবাজ ব্যক্তি তার নাম পবন চন্দ্র দাস বলে জানায়। ফুটপাত থেকে টাকা উত্তোলনের বিষয়ে গ্রেপ্তার পবন কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেনি এবং টাকা উত্তোলনের বৈধ কোনো রসিদ দেখাতে পারেনি।

এ সময় তার হেফাজত থেকে বিভিন্ন দোকান থেকে আদায়কৃত ৯২০ টাকা জব্দ করা হয়। গ্রেপ্তার পবনের বিরুদ্ধে ডিএমপির মতিঝিল থানায় চাঁদাবাজির একটি মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পবন চাঁদা দাবি ও জোরপূর্বক চাঁদা আদায়ের কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে ডিএমপির মতিঝিল থানায় রুজু হওয়া আরও চারটি চাঁদাবাজির মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

কাশ্মীরে বিক্ষোভে নিহত অন্তত ২৪, অচল জনজীবন

অস্ট্রিয়া ম্যাচের আগে আরেকটি দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

চার জেলায় বন্যার আভাস

পারমাণবিক অস্ত্রের পথ ছিল ওবামার ইরান চুক্তি

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

ধর্মীয় অবমাননা ঠেকাতে জগন্নাথ হল সংসদের ৬ দাবি

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

‘এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি’

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

১০

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

১১

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

১২

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

১৩

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

১৪

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

১৫

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

১৬

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

১৭

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

১৮

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

১৯

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

২০
X