কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫, ১০:০৮ এএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ১১:২৪ এএম
অনলাইন সংস্করণ

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ২২

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর তেজগাঁও এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পেশাদার ছিনতাইকারী, মাদক কারবারি, সন্ত্রাসী,ওয়ারেন্টভুক্তসহ আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ২২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের একটি চৌকস দল।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী তেজগাঁওয়ের কাওরান বাজার এলাকার বস্তি, এফডিসি এলাকার রেল লাইন সংলগ্ন বস্তি, ট্রাক স্ট্যান্ড, রেললাইনের আশেপাশের এলাকা এবং আলকাতরা ফ্যাক্টরি রেল লাইন সংলগ্ন বস্তি এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় অবৈধ মাদক ও বিভিন্ন দেশীয় অস্ত্র।

তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মো. ইবনে মিজানের নেতৃত্বে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার, তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার, তেজগাঁও শিল্পাঞ্চল জোনের সহকারী পুলিশ কমিশনার, তেজগাঁও থানা, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ও হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ ও ইন্সপেক্টর (তদন্ত)-সহ থানার চৌকস দল কর্তৃক এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় ডিএমপি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আ. লীগ’ ইস্যুতে সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১০

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১১

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১২

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৩

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৪

ইবনে সিনায় চাকরির সুযোগ

১৫

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১৬

নামাজরত মুসল্লির মৃত্যু

১৭

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৮

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১৯

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

২০
X