কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক এমপি নিখিলের একান্ত সহযোগী রিংকু গ্রেপ্তার

সাবেক এমপি নিখিলের একান্ত সহযোগী যুবলীগ কর্মী রিংকু গ্রেপ্তার। ছবি : কালবেলা
সাবেক এমপি নিখিলের একান্ত সহযোগী যুবলীগ কর্মী রিংকু গ্রেপ্তার। ছবি : কালবেলা

রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে ঢাকা-১৪ আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের একান্ত সহযোগী, যুবলীগ কর্মী সন্ত্রাসী রিপন আহম্মেদ রিংকুকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে মিরপুর-২ নম্বরের এফ ব্লক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, ওই এলাকায় রিংকু অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এতে রিপন আহম্মেদ রিংকুকে গ্রেপ্তার করতে সক্ষম হন তারা। রিংকু সাবেক এমপি মাইনুল হোসেন নিখিলের একান্ত সহযোগী এবং মিরপুর এলাকার কিশোর গ্যাং-এর অন্যতম নিয়ন্ত্রণকারী ও অস্ত্রধারী সন্ত্রাসী।

থানা সূত্র আরও জানায়, রিপন আহম্মেদ রিংকু মিরপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যাপক চেষ্টা চালিয়েছিল। মিরপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ও হত্যাকাণ্ডের সাথে তার প্রত্যক্ষভাবে জড়িত থাকার বিষয়ে ভিডিও ফুটেজও রয়েছে।

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১০

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১১

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১২

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৩

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৪

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৫

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৬

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৭

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৮

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৯

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

২০
X