লালমনিরহাট প্রতিবিধি
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩, ০৮:৫০ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ব্যাংকের নকল ভাউচার দিয়ে টিসিবির পণ্য উত্তোলন

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

ব্যাংকের নকল ভাউচার জমা দিয়ে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য উত্তোলনের অভিযোগ ওঠেছে লালমনিরহাটের ৩ ডিলারের নামে। অভিযোগ ওঠা ৩টি প্রতিষ্ঠান হলো-মেসার্স তামান্না এন্টারপ্রাইজ, সুবহা স্টোর ও জামান ট্রেসার্স। এ ব্যাপারে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসক।

জানা যায়, গত মে ও জুন মাসে একাধিকবার ভুয়া রশিদ জমা দিয়ে মেসার্স তামান্না এন্টারপ্রাইজ, সুবহা স্টোর ও জামান ট্রেডার্স নামে তিনটি প্রতিষ্ঠান টিসিবির পণ্য উত্তোলন করে বিক্রি করেন। চলতি আগস্ট মাসে টাকা জমা দেয়ার ভাউচার যাচাই করলে দেখা যায়, ভাউচারগুলো সঠিক নয়। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন জেলা প্রশাসক।

তদন্ত প্রতিবেদন সাত কার্যদিবসের মধ্যে জমা দিতে নির্দেশনা দেয়া হয়েছে। তবে এসব বিষয়ে অভিযুক্ত ডিলাররা কথা বলতে রাজি নন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা ফেরদৌস জানান, লালমনিরহাট সদর উপজেলায় ২৫ জন টিসিবির ডিলার রয়েছে। এর মধ্যে মে মাসে দুজন এবং জুন মাসে একজন। মোট তিনজন ডিলার ভুয়া ভাউচার জমা দিয়েছেন।

লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিলে নেয়া হবে যথাযথ ব্যবস্থা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১০

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১১

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১২

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৩

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৪

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৫

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৬

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৭

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

১৮

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

১৯

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

২০
X