কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ মে ২০২৫, ০১:৩৯ এএম
অনলাইন সংস্করণ

সার্জেন্ট হেলালের সাহসিকতায় ২ ছিনতাইকারী আটক

আটক দুই ছিনতাইকারীকে নিউমার্কেট থানায় হস্তান্তর। ছবি : কালবেলা
আটক দুই ছিনতাইকারীকে নিউমার্কেট থানায় হস্তান্তর। ছবি : কালবেলা

রাজধানীর এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল এলাকায় ছিনতাই করে পালানোর সময় দুই ছিনতাইকারীকে হাতেনাতে আটক করা হয়েছে। রমনা জোনের সার্জেন্ট হেলাল উদ্দিনের সাহসিকতায় দুই ছিনতাইকারীকে আটক করা সম্ভব হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) সকাল পৌনে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাদের নিউমার্কেট থানায় হস্তান্তর করা হয়েছে।

আটককৃতরা হলেন- আনোয়ার (৪০) ও আব্দুল মালেক (৫০)।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, ডিউটি করার সময় পুলিশ সার্জেন্ট হেলাল উদ্দিন দেখতে পান দক্ষিণ সিগনালে একটু দূরে একজন ছিনতাইকারী সিএনজিযোগে রিকশায় দুই নারী যাত্রীর ভ্যানিটি ব্যাগ ছিনতাই করে সিএনজিতে পালানোর চেষ্টা করে। এসময় দৌড়ে গিয়ে সিএনজিসহ ২ জন ছিনতাইকারীকে আটক করে নিউমার্কেট থানার পুলিশে হস্তান্তর করা হয়েছে।

নিউ মার্কেট থানার এসআই মাহবুব জানান, ছিনতাইয়ে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুনঃখননে মৃতপ্রায় খালে প্রাণের জোয়ার, স্বস্তিতে ফুলবাড়িয়াবাসী

মাসুম সাঈদ খানের কবিতা : আমাদের আর কোনো বিশ্বাস নেই

সংসদ কক্ষে প্রবেশের সময় ‘মাথা নিচুতে’ আপত্তি মুজিবুর রহমানের

জুনেই চাকরি হারানোর শঙ্কায় প্রাণিসম্পদের ১,৪০০ জনের, কর্মসংস্থানের আশ্বাস মন্ত্রীর

সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা ১০ জুলাই

সুপারকম্পিউটারের বিশ্লেষণে উঠে এলো কোন দল জিতবে বিশ্বকাপ

স্ত্রীর স্বীকৃতির দাবিতে ঢাকা কলেজে তরুণীর অবস্থান

চার্জে লাগিয়ে মোবাইল টিপলে কি ব্যাটারির ক্ষতি হয়?

যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি জটিল হয়ে উঠছে

ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

১০

উপজেলা পরিষদে এমপিদের কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ

১১

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

১২

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

১৩

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে পদ হারালেন ছাত্রদল নেতা

১৪

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

১৫

২০টি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার 

১৬

বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

১৭

চট্টগ্রামের বর্জ্য রূপান্তর হচ্ছে সম্পদে, বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী জাপান

১৮

মনজুরুর রহমান পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনঃনির্বাচিত

১৯

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে প্রাণ গেল যুবকের

২০
X